ভারতের বিহারে বাংলাদেশের তিন সিনেমার জয়!
সম্প্রতি ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে অনুষ্ঠিত হলো বোধিসত্ত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।এই উৎসবে পুরস্কার ঘরে তুলেছে বাংলাদেশের তিন সিনেমা।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে অনুষ্ঠিত হয়েছে বোধিসত্ত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্য বিভাগে সিলভার বোধিসত্ত্ব অ্যাওয়ার্ড অর্জন করেছে তাসমিয়াহ আফরিন মৌ নির্মিত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ সিনেমাটি। এছাড়াও বোধিসত্ত্ব স্পেশাল জ্যুরি মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে খন্দকার সুমন নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘পৌনঃপুনিক’ এবং প্রামাণ্যচিত্র বিভাগে বোধিসত্ত্ব স্পেশাল জ্যুরি মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে শবনম ফেরদৌসীর ‘জন্মসাথী’।
কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি সিনেমার দৃশ্য
জন্মসাথী সিনেমার পোস্টার
অন্যদিকে উৎসবের এবারের আসরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে রুবাইয়াৎ হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং এশিয়ান ভিসতা বিভাগে অং রাখাইন এর ‘মাই বাইসাইকেল’ সিনেমাগুলো মনোনয়ন পেয়েছিল।
এবারের উৎসবে জ্যুরি বোর্ড এর সদস্য ছিলেন ব্রাজিলের আন্তোনিও উরানো, ক্রোশিয়ার অধ্যাপক ইটামি বোজান, অস্ট্রিয়ার কার্লা মারিয়া, শ্রীলংকার আনোমা রাজাকরুণা, ভারতের ভি কে জোসেফ, পঙ্কজা ঠাকুর, সঞ্জয় ত্রিপাঠী, সীমা ত্রিপাঠী ও সাইওয়াল। জ্যুরি বোর্ড ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গোবিন্দ নিহালনী।
