সালমানের সঙ্গে কোনো সমস্যা নেই : সঞ্জয় দত্ত
সালমান খান-এর সঙ্গে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন সঞ্জয় দত্ত। এর আগে সালমানকে ‘অভদ্র’ বলে শিরোনামে এসেছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, “আমার এবং সালমান-এর মধ্যে কোনো সমস্যা নেই। আর অভদ্র হওয়াটা কোনো খারাপ ব্যাপার নয়। অনেকে আমাকেও অভদ্র বলতে পারেন। কিন্তু আমি সবার আদরনীয় অভদ্রও হতে পারি।”
সালমান-এর সঙ্গে তিনি অভিনয় করেছেন ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’-এর মতো সিনেমায়।
সঞ্জয় দত্ত এই মুহূর্তে ব্যস্ত আগ্রায় তার নতুন সিনেমা ‘ভূমি’র শুটিঙে। এতে তার সঙ্গে অভিনয় করছেন শেখর সুমন এবং অদিতি রাও হায়দারি।
এদিকে রাজকুমার হিরানি তৈরি করছেন সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক সিনেমা, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর।
সঞ্জয় নিজে কার বায়োপিকে অভিনয় করতে চান, জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি আমার নিজের বায়োপিকেই অভিনয় করতে চাই, কিন্তু বয়সটা তার জন্য একটু বেশিই হয়ে গেছে! তবে সত্যি বলতে কি, এটা নিয়ে আমি কখনও ভেবে দেখিনি।”
