খালেদ খানের নামে নাট্যপদক চালু করছে প্রাঙ্গনেমোর
‘তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব’ স্লোগান নিয়ে নাট্যদল প্রাঙ্গণেমোর ৭ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে দুই বাংলার নাট্যমেলা। এ বছর থেকে প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খানের নামে নাট্যপদক চালু করছে দলটি।
১০ মার্চ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭-র উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ভারতীয় দূতাবাসের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।
কলকাতার সংস্কৃতি নাট্যদলের ‘ব্রেন’ নাটকের একটি দৃশ্য
কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র’র ‘নূরলদীনের সারাজীবন’ নাটকের একটি দৃশ্য
প্রাঙ্গণেমোর জুরিবোর্ড ২০১৬ সালে মঞ্চে আসা নতুন নাটক থেকে বাছাই করে এ পদকের জন্য ৩টি নাটক প্রাথমিকভাবে মনোনীত করেছে। নাটক ৩টি হচ্ছে বটতলা’র ‘ক্রাচের কর্নেল’, নাগরিক নাট্যাঙ্গণের ‘গহর বাদশা ও বানেছা পরী’ এবং যশোরের বিবর্তণ নাট্যদলের নাটক ‘মাতব্রিং’।
