২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুষ্ঠান উপস্থাপিকাকে চড় কষাতে চাইলেন কঙ্গনা!

টিভি অনুষ্ঠান ‘ভয়েস অফ ইন্ডিয়া’র শুটিং চলাকালে উপস্থাপিকা সুগন্ধা মিশ্রকে চড় মারতে চাইলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2017, 09:19 PM

Updated : 11 Apr 2022, 11:01 PM

বেশ কিছুদিন ধরে নানা কারণেই সংবাদ শিরোনাম হচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হৃতিক রোশানের সঙ্গে আইনী লড়াই, প্রেম ও বিয়ে নিয়ে সাহসি মন্তব্য ইত্যাদি নানা কারণেই বলিউডের সাহসি অভিনেত্রীর খেতাব জুটেছে তার কপালে। এবারে উপস্থাপিকাকে চড় মারতে চেয়ে হলেন সংবাদ শিরোনাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি ‘রেঙ্গুন’ সিনেমার প্রচারণার জন্য ‘ভয়েস অফ ইন্ডিয়া’র সেটে এসেছিলেন কঙ্গনা রানাউত ও শহীদ কাপুর। অনুষ্ঠানের এক পযায়ে সংগীত তারকা সেলিম মার্চেন্ট ও শান কঙ্গনাকে নকল করে দেখাতে বলে উপস্থাপিকা সুগন্ধা মিশ্রকে আর তখনই ঘটে বিপত্তি!

আইএনএস জানায়, কঙ্গনার স্বর নকল করে ব্যঙ্গ করার সময় সুগন্ধার উপর ভয়ানক চটে যান এ অভিনেত্রী। এমনকি রাগ লুকিয়ে না রেখে কড়া স্বরে কঙ্গনা জবাবা দেন, “আমার ওকে (সুগন্ধা) চড় কষাতে ইচ্ছে করছে।”

কঙ্গনার এমন প্রতিক্রিয়ায় কিছুটা দমে গেলেও তা সামলে নিতে দেখা গেছে সুগন্ধা মিশ্রকে। অুনষ্ঠানের খাতিরে সুগন্ধা তার কাজ চালিয়ে গেছেন বলে জানায় একটি সূত্র।