২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের সেরা রোমান্টিক দৃশ্য শাহরুখ-কাজলের সিনেমার!

দর্শকের রায়ে সেরা রোমান্টিক দৃশ্য শাহরুখ-কাজল এর ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর সর্ষেক্ষেতে জড়িয়ে ধরার দৃশ্যটি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 09:48 PM

Updated : 11 Apr 2022, 11:00 PM

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’কে বলা হয়ে থাকে বলিউডের অন্যতম সেরা ভালবাসার সিনেমা আর শাহরুখ কাজল বরাবরই দর্শকপ্রিয় প্রেমেরজুটি। এবারে দর্শক জরিপেও উঠে এলো এমনই তথ্য।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর জরিপে দর্শক পছন্দের সেরা ১০টি রোমান্টিক দৃশ্যের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে ১৯৯৫ সালের সাড়াজাগানো সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র একটি দৃশ্য।

‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানের দৃশ্য, গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা রাজের দিকে সিমরনের ছুটে আসার দৃশ্যটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। সর্ষেক্ষেতে হলুদ ফুলের মধ্যে শাহরুখ-কাজলের এ আবেগঘন প্রেমের দৃশ্যটিকেই বলিউডের সেরা রোমান্টিক দৃশ্য হিসেবে দাবি করেছেন সবাই!

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ‘হাম দিল দে চুকে হ্যায় সনম’ সিনেমায় ঐশ্বরিয়া রাই-এর কাছ থেকে সালমান খানের মরিচ খাওয়ার দৃশ্যটি!এছাড়াও ‘কুছ কুছ হোতা হ্যায়’তে শাহরুখ-কাজলের বৃষ্টিতে ভেজার দৃশ্য, ‘জব উই মেট’-এ শাহীদ কাপুরকে কারিনা কাপুরের প্রেম নিবেদন করার দৃশ্য সহ আরও বেশি কিছু জনপ্রিয় রোমান্টিক দৃশ্য।