বক্স অফিস মাতাচ্ছে ‘জলি এলএলবি টু’
অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি টু’ এর তিন দিনের আয় ছাড়িয়েছে অর্ধশত কোটি রুপি!
অক্ষয় কুমার মানেই সিনেমা হিট! এমনটাই দেখা গেছে বেশ ক’বছরের হিসেবে। এবারে তিন দিনেই ৫৭ কোটি ২১ লাখ রুপি আয় করেছে অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি টু’।
বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শের টুইট পোস্ট থেকে জানা যায়, মুক্তির প্রথম দিন এ সিনেমার আয় ছিলো ১৩ কোটি ২০ লাখ, দ্বিতীয় দিনের আয় ছিলো ১৭ কোটি ৩১ লাখ, তৃতীয় দিনের আয় ১৯ কোটি ৯৫ লাখ এবং চতুর্থ দিনের আয় ৬ কোটি ৭৫ লাখ রুপি ।
আর্শাদ ওয়ারসি ও বোমান ইরানী অভিনীত এই সিরিজের প্রথম সিনেমা ‘জলি এল এল বি’র মোট আয় ছিলো ৩২ কোটি রুপি। অক্ষয় কুমারের ‘জলি এল এল বি টু’ প্রথম তিন দিনেই ছাড়িয়ে গেছে তা। শুধু তাই নয় প্রথম তিন দিনের আয়ের হিসেবে অক্ষয়ের সেরা পাঁচ ব্যবসাসফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে‘জলি এলএলবি টু’।
ভারতে জনপ্রিয় হলেও পাকিস্ততানে মুক্তি পাচ্ছে না ‘জলি এলএলবি টু’। এ ছবিতে ‘কাশ্মীর’ নিয়ে বিতর্কিত মন্তব্য আছে- এ অভিযোগে পাকিস্তানের হলে মুক্তি দেয়া হচ্ছে না এ ছবিটি।
