২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসের নাটক ‘পদ্মপাতা’

ভালোবাসা দিবস উপলক্ষে গাজী টিভিতে মঙ্গলবার রাত ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘পদ্মপাতা’। নাটকে অভিনয় করছেন মাজনুন মিজান, এফ এস নাঈম এবং ফারজানা শার্লিন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 06:37 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

নাটকের গল্পে দেখা যায়, মফস্বল শহরের সরকারি অফিসে ছোট্ট একটা চাকরি শাহেদের। স্ত্রী নবনীকে নিয়ে সুখের সংসার তার। নবনী পুরোদস্তুর গৃহিনী। ছোট্ট এক মফস্বল শহরে দিব্যি চলে যাচ্ছে তাদের জীবন।

এই শাহেদ আর নবনীর সংসারে আচমকা একদিন এসে হাজির হয় নবনীর বন্ধু রায়হান। সে বড় ব্যবসায়ী। শাহেদের অফিসে একটা ফাইলে সাইন করাতে এসে গল্প করতে করতে রায়হান জানতে পারে নবনী শাহেদের স্ত্রী। রায়হান তখন পরিচয় দেয় যে নবনী ভার্সিটিতে থাকতে তার সবচেয়ে কাছের বন্ধু ছিলো। শুনে শাহেদ অবাক হয়। রায়হানকে বাড়িতে নিয়ে আসে শাহেদ ভাবে নবনীও খুশি হবে খুব

। বাড়িতে নেবার পর রায়হানকে দেখে নবনী অবাক হয়। নবনী রেগে যায় কিন্তু সে শাহেদকে কিছু বলতেও পারেনা। এরপর নানান নাটকীয়তা, সম্পর্কের টানাপোড়েন, সন্দেহ, মান অভিমানের মধ্য দিয়ে এগিয়ে গেছে ‘পদ্মপাতা’ নাটকের গল্প।

‘পদ্মপাতা’ নাটকটি রচনা করেছেন কিঙ্কর আহসান আর নাটকটি নির্মাণ করেছেন নাজমুল হুদা শাপলা।

ছবি: ‘পদ্মপাতা’ নাটকের দৃশ্য গাজী টিভির সৌজন্যে সংগ্রহ করা হয়েছে।