মেহজাবিনের রহস্যময় চিঠি
ভালোবাসা দিবসের নাটকে জুটি বাঁধলেন মেহজাবিন-তওসিফ। রহস্যময় প্রেমের গল্পে নির্মিত ‘জেনিফার-এর চিঠি’ প্রচারিত হবে চ্যানেল আইতে।
দীর্ঘদিন ধরেই ছোটোপর্দায় নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন মেহজাবিন। বড়পর্দায় এখনও ধরা না দিলেও ধরা দিচ্ছেন বিশেষ দিনের নাটকগুলোতে ঠিকই। হালের জনপ্রিয় অভিনেতা তওসিফের সঙ্গে এবার তাকে দেখা যাবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘জেনিফার-এর চিঠি’ নাটকে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল।
নাটকটির গল্প প্রসঙ্গে রচয়িতা সুমন জানান, “মেহজাবিনের চরিত্রটি একজন রহস্যময়ী মেয়ের। যে দাদির কাছে শোনা রূপকথার গল্পের মতোই তার স্বপ্নের রাজকুমারের কাছে বোতলে ভরে চিঠি ছুঁড়ে ফেলে সামনের লেকে। সে চিঠি একদিন ধরা পড়ে তওসিফের কাছে। চিঠির প্রেরকের খোঁজে নামেন তওসিফ।”
নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান।
চ্যানেল আই-তে নাটকটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।
