২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখ-আমিরের প্রথম সেলফি!

প্রায় ২৫ ধরে ধরে বলিউড মাতিয়ে চলেছেন শাখরুখ খান ও আমির খান। কিন্তু এবরই প্রথম সেলফিতে ফ্রেমবন্দী হলেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 07:27 PM

Updated : 11 Apr 2022, 10:59 PM

দীর্ঘদিন ধরে বলিউড মাতিয়ে আসছেন তিন খান- সালমান, শাহরুখ ও আমির। সহকর্মী হওয়ার পাশাপাশি আজও তারা একে অন্যর প্রতীদ্বন্দী! কিছুদিন আগেই দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে এক মঞ্চে হাজির হয়েছিলেন সালমান ও শাহরুখ। এবারে একটি অনুষ্ঠানে একসঙ্গে সেলফি তুলে সুসম্পর্কের বার্তা ছড়িয়ে দিলেন আমির ও শাহরুখ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি ব্যবসায়ী অজয় বিজলির জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন দুই খান। সেখানেই প্রথমবারের মতো ফ্রেমবন্দী হলেন এ দুই মহাতারকা। ছবিতে সাদা পোশাকে বেশ বন্ধুত্বপূর্ণ রূপেই দেখা গেছে তাদের!

শাহরুখ খান তার টুইটার অ্যাকাউন্টে এ ছবিটি প্রকাশ করেছেন। সেই সঙ্গে লিখেছেন, “দীর্ঘ ২৫ বছর ধরে আমরা এক অপরকে চিনি। কিন্তু এই প্রথম একসঙ্গে ছবি তোলা হলো আমাদের। সুন্দর কিছু সময় কাটালাম।”

এ মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখ খানের ‘রইস’। অন্যদিকে আমির খানের ‘দঙ্গল’ এখনও ভালো ব্যবসা করছে বক্স অফিসে।