২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবরী এখন শিক্ষকতায়

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন সারাহ বেগম কবরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 10:41 PM

Updated : 11 Apr 2022, 10:58 PM

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের মিষ্টি মুখ কবরীর শিক্ষকতায় আসার কথা বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ‌্যালয় কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী, নারী উদ্যোক্তা, মানবাধিকার কর্মী ও সাবেক সাংসদ কবরী বৃহস্পতিবার ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামের কনজুমার বিহেভিয়র (ভোক্তা আচরণ) বিষয়ে মার্কেটিংয়ের প্রথম ক্লাস নেন।

আগামী বসন্তকালীন সেমিস্টার ২০১৭ থেকে বিবিএ প্রোগ্রামের এডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে ‘এন্টারপ্রেনিয়ারশিপ’, ‘লীডারশিপ’ ও ‘ম্যানেজমেন্ট’র ক্লাস নেবেন তিনি।