২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রজনীকান্তকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তামিলনাড়ুবাসী!

অভিনেতা হিসেবে তামিলনাড়ুতে এমনই এক অবস্থানে পৌঁছে গেছেন রজনীকান্ত যে তাকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তামিলরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 09:28 PM

Updated : 11 Apr 2022, 10:58 PM

তালিমনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর কে হবেন নতুন মুখ্যমন্ত্রী তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। জয়ললিতার ঘনিষ্ঠ সহকর্মী ভিকে শশীকলাকে দলগতভাবে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হতে পারে, মিলেছে এমন ইঙ্গিতও। কিন্তু তামিল জনগণ ভাবছেন ভিন্ন কথা!

এনডিটিভি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে একটি উক্তি। ১৯৯৬ সালের মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে রজনীকান্তের বিখ্যাত উক্তি ছিলো “ঈশ্বরও তামিলনাড়ুকে বাঁচাতে পারবেন না যদি জয়ললিতা মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।”

ধারণা করা হয়, সে সময় রজনীকান্তের এ বক্তব্যর জেরেই জনপ্রিয়তা হারান জয়ললিতা। ফলে সেবার নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। এবারে শশীকলার মুখ্যমন্ত্রীর পদ পাওয়ার ঘটনাকে সেবারের সঙ্গেই তুলনা করছেন তামিল জনগন। শশীকান্তকে ক্ষমতায় বসা থেকে হঠাতে রজনীকান্তকে রাজনীতির মাঠে নামার অনুরোধ করেছেন তার ভক্তরা।

তবে রাজনীতি কিংবা ক্ষমতায় যেতে তেমন একটা আগ্রহী নন এ জনপ্রিয় তামিল তারকা। তাই রহস্য রেখেই তিনি বলেন, “যদি এক দিকে ধন-সম্পদ ও খ্যাতি এবং অন্যদিতে মানসিক শান্তি রেখে আমাকে বেছে নিতে বলা হয়, আমি অবশ্যই দ্বিতীয়টিকে বেছে নেব। কারণ অধ্যাত্মবাদ বা মনের প্রশান্তিই হলো সবচেয়ে বড় ক্ষমতা। আমিও ‘ক্ষমতা” ভালোবাসি। আপনারা আমাকে ভুল বুঝবেন না!”