২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো নিতেশের সিনেমায় আমির!

নিতেশ তিওয়ারির সিনেমায় আবারো দেখা যাবে আমির খানকে।চিত্রনাট্যের কাজ প্রায় শেষ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 09:56 PM

Updated : 19 Aug 2022, 03:41 PM

দর্শক- সমালোচক দুই পক্ষের কাছেই  দারুণভাবে সমাদৃত হয়েছিল তার সিনেমা ‘দঙ্গল’। এবার সেই সিনেমার সাফল্যের পর নতুন একটি চিত্রনাট্য সাজাতে বসে গিয়েছেন পরিচালক নিতেশ তিওয়ারি। জানিয়েছেন, খুব তাড়াতাড়িই নতুন সিনেমা নিয়ে হাজির হবেন। সেখানে অভিনয় করতে পারেন আমির খান।

জানা যায়, চিত্রনাট্য প্রায় শেষ করে ফেলেছেন নিতেশ। সিনেমার প্রযোজনায় থাকছেন রনি স্ক্রিউওয়ালা, করন জোহার, সিদ্ধার্থ রায় কাপুর। গুঞ্জন উঠেছে, আবারো নিতেশের সিনেমায় থাকছেন আমির খান। তবে ‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকা আমিরকে খুব সহজে পাচ্ছেন না তিনি।

তবে নিতেশ চাইলে সামনের বছরের জন্য অপেক্ষা করতেই পারেন। আমির-নিতেশ জুটি মানেই যে বক্স অফিসে ধামাকা!