২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাছরাঙায় ‘শেফালী’

গ্রামের খুব সাধারণ এক মেয়ের প্রেমের সর্ম্পককে মেনে নিতে পারে না সেই গ্রামেরই মধ্যবয়স্ক চেয়ারম্যান। কারন সে নিজেই মেয়েটিকে বিয়ে করতে চায়। অন্যদিকে চেয়ারম্যানের ছেলেও সেই একই মেয়েকে পছন্দ করে। এমনই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শেফালী’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 07:32 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

নাটকটিতে অভিনয় করেছেন শারমীন জোহা শশী, শ্যামল মওলা, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

‘শেফালী’ ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের কৃষক বাবা-মায়ের একমাত্র মেয়ে শেফালী। হানিফ নামের এক ছেলের সাথে তার ভালোবাসার সম্পর্ক। হানিফ শেফালীর বাবার সঙ্গে জমি চাষ করে আর বিভিন্ন গ্রামে হাডুডু খেলে বেড়ায়। এদিকে, গ্রামের দুশ্চরিত্র মধ্যবয়স্ক চেয়ারম্যানের নজর পড়ে শেফালীর ওপর। সে হানিফ আর শেফালীর সম্পর্ক মেনে নিতে পারে না। হানিফকে গ্রাম থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে। চেয়ারম্যানের শারীরিক প্রতিবন্ধী ছেলে উজ্জ্বলও শেফালীকে পছন্দ করে। কিন্তু বাবার চোখ রাঙানির কাছে হার মানে সে। অর্থ-বিত্ত আর ক্ষমতার কথা ভেবে চেয়ারম্যানের কাছে মেয়েকে বিয়ে দিতে রাজিও হয়ে যান শেফালীর মা। কিন্তু তার বাবা প্রতিবাদ করে- এমন গল্প নিয়েই এগিয়ে গেছে ধারাবাহিক নাটকটির কাহিনি।

নাটকটি নির্মাণের পাশাপাশি রচনা করেছেন আমিরুল ইসলাম অরুণ।

ধারাবাহিক নাটকটি প্রতি রবি ও সোমবার রাত ৮ টা ১৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে।