২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেইলারে সাড়া ফেলতে ব্যর্থ গোবিন্দার নতুন সিনেমা

সম্প্রতি প্রকাশিত হলো গোবিন্দা অভিনীত ‘আ গায়া হিরো’-র ট্রেইলার।  নব্বই দশকের জনপ্রিয় কমেডি হিরো গোবিন্দা-র নতুন সিনেমার ট্রেইলারে ছিলো না নতুন কোনো চমক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 10:18 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

দীর্ঘদিন পর রূপালি পর্দায় ফিরছেন গোবিন্দা। স্বভাবতই ভক্ত ও দর্শকের ভেতর এ নিয়ে ছিলো বেশ আশা। কিন্তু দুর্বল গ্রাফিক্স ও সেকেলে সাজসজ্জায় গোবিন্দাকে দেখে হতাশ হতে হলো দর্শককে।

বম্বে টাইমস’কে দেয়া এক সাক্ষাতকারে গোবিন্দা বলেন, “যখন আবারও সিনেমায় ফিবরো বলে সিদ্ধান্ত নিলাম, তখন নিজেই এটি প্রযোজনা করবো বলে ঠিক করলাম। আশা করি আমার নতুন সিনেমা দর্শকে হতাশ করবে না।”

ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি প্রতিবেদন বলছে, দর্শকের ভালো লাগা তো দূরে থাকুক বরং গোবিন্দার পুরনো জনপ্রিয়তা নষ্ট করবে এ সিনেমাটি। বরাবরই কমেডি হিরো হিসেবেই বিখ্যাত ছিলেন গোবিন্দা। কিন্তু এ সিনেমাতে অ্যাকশন হিরো হিসেবে পর্দায় হাজির হয়ে উল্টো হাসির খোরাকেই পরিণত হয়েছেন তিনি!

‘আ গায়া হিরো’ দিয়ে গোবিন্দার আশা কতটা পূরণ হবে তা সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে সমালোচকদের চোখে বি-গ্রেডের সিনেমা হিসেবে গণ্য হয়েছে এটি।