২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র ট্রেইলারে বরুন-আলিয়ার চমক!

প্রকাশিত হলো আলিয়া ভাট ও বরুন ধাওয়ানের নতুন সিনেমা ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র ট্রেইলার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 06:37 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

প্রায় তিন মিনিটের ট্রেইলারে দেখা যায়, বৈদিহীকে (আলিয়া) বিয়ে করতে বদ্ধপরিকর বদ্রীনাথ। কিন্তু বেশি পড়ালেখা জানা বৈদেহী স্বপ্ন দেখে সমাজের উঁচু স্তরের সম্মানী কাউকে বিয়ে করার। দশম শ্রেণি পাস বদ্রী তাই বৈদেহীর জন্য নিজেকে পাল্টে ফেলার আপ্রাণ চেষ্টা করতে থাকে।

ট্রেইলারটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে পুরোপুরি ভারতীয় সাজের বরুন-আলিয়া জুটির রসায়ন মনে ধরেছে দর্শকদের। এরমধ্যেই ৩ লাখ ৪৬ হাজারের বেশিবার দেখা হয়ে গেছে ট্রেইলারটি।

‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমার সিকুয়েল ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’তে আরও একবার বিয়ের সাজে দেখা যাবে আলিয়াকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে এব্যাপারে আলিয়া বলেন, “এর আগে আরও দুবার সিনেমার জন্য বউ সেজেছি। এই নিয়ে তৃতীয়বার! এ সিনেমায় আমার চরিত্রটি একটি আত্ম-বিশ্বাসী মেয়ের তবে কথা বলতে গেলে জড়িয়ে যায় তার। বাস্তবেও আমি এমনই।”

বদ্রীনাথ চরিত্রে অভিনয় করা বরুন ধাওয়ান বলেন, “ছবির শুটিং করতে গিয়ে আমাকে অনেক মদ্যপান করতে হয়েছে! একটি দৃশ্যে আমাকে মদ্যপ চরিত্রে অভিনয় করতে হয়েছে। সেজন্য আমি সত্যি সত্যিই মদ খেয়ে সেটে গিয়েছি!”

করন জোহর প্রযোজিত ও শশাঙ্ক খৈতান পরিচালিত সিনেমাটি ১০ মার্চ মুক্তি পাবে। হোলি উৎসবকে সামন রেখেই সিনেমাটি মুক্তি দেয়ার কথা ভেবেছেন প্রযোজক করন জোহর।