শতকোটির পথে ‘রইস’
মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহের কমতি ছিল না ভক্তদের মধ্যে। শাহরুখ খানের অন্যরকম এক অবতারকে পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন সবাই। মুক্তির পাঁচ দিনে প্রত্যাশিতভাবেই দুর্দান্ত ব্যবসা করেছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। শুধু ভারতেই আয় করেছেন ৯৩ কোটি ২৪ লাখ রুপি।
প্রথম দিনেই ২০.৪২ কোটি আয় করা সিনেমাটি পরের দিনগুলোতেও ব্যবসা ধরে রেখেছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ জানান, এই আয় অভাবনীয়, “মুক্তির পঞ্চম দিনে ‘রইসে’এর আয় ১৭ কোটি ৮০ লাখ রুপি। সব মিলিয়ে ৫ দিনে আয় ৯৩ কোটি ২৪ লাখ! সপ্তাহের বাকি দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ।”
ভারতের পাশাপাশি বিদেশের মাটিতেও দারুণ সফল রইস, জানিয়েছেন তারান, “ ‘রইস’ সব মিলিয়ে প্রায় ৪৪ কোটি রুপি আয় করেছে বিদেশে! দুর্দান্ত!”
আজকে সিনেমার অভাবনীয় সাফল্যের সুবাদে পার্টি আয়োজন করেছে সিনেমা সংশ্লিষ্টরা। গতকাল বলা হয়েছে, এই পার্টিতে থাকছে না কোনো মদ।সিনেমাতে কিং খানকে দেখা গেছে এক মদ ব্যবসায়ী হিসেবে।
