২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসের শর্টফিল্ম ‘দূরবীন’

‘মায়া’, ‘মোমেন্টস’, ‘দেয়াল’এর মতো জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরে এবার ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাতা ভিকি জাহেদ দর্শকদের উপহার দিতে যাচ্ছেন নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরবীন’। নির্মাণের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভিকি নিজেই। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 06:46 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

‘দূরবীন’ প্রসঙ্গে নির্মাতা ভিকি বলেন, “ ‘দূরবীন’ একটি বিভ্রমের গল্প। যে বিভ্রম এতটাই মায়াবী যে এর অস্তিত্বের ব্যাপারে মানুষের বিন্দুমাত্র সন্দেহ থাকে না। গভীর ভালোবাসা ও মানব সম্পর্কের জটিলতা প্রায়ই এমন বিভ্রম সৃষ্টি করে আমাদের সামনে।”

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরবীন’য়ে জুটিবেঁধে অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এই জুটি ছাড়াও অভিনয় করেছেন রাজত্ব ব্যান্ডের ভোকাল তৌফিক আহমেদ, মনসুর মুস্তাফিজ প্রমুখ।

এইচ টি এম রেকর্ডসের ব্যানারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তাহসিন এন রাকিব।

অন্যদিকে তাহসান খানের কণ্ঠে গাওয়া ‘দূরবীন’এর একটি গানের মিউজিক ভিডিও খুব শিগগিরই অনলাইনে মুক্তি পাবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরবীন’।