২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকি চ্যানের পা ছুঁলেন শিল্পা শেঠি

‘কুং ফু ইয়োগা’র প্রচারে ভারতে এসেছেন জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। সোমবার এই উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। সেখানে এসে জ্যাকির পা ছুঁয়ে প্রণাম করেছেন অভিনেত্রী শিল্পা শেঠি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 06:42 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

অনুষ্ঠান শেষে শিল্পা সাংবাদিকদের জানান, সম্মান প্রদর্শন করার জন্যই এমনটা করেছেন তিনি, “আমি এখানে শিল্পা অথবা ইয়োগার প্রতি আগ্রহী হয়ে আসিনি, এসেছি জ্যাকির একজন ভক্ত হিসেবে। তার অনুপ্রেরণাতেই আমি অভিনেত্রী হয়েছি। আমি তার পা ছুঁয়েছি তাকে সম্মান দেখানোর জন্যই।”

বড় মাপের শিল্পী হওয়ার জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই বলেই মনে করেন শিল্পা, “জ্যাকি একজন কিংবদন্তি অভিনেতা। প্রায় ৫৬ বছর ধরে তিনি অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন। কঠোর পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে। এসব কারণেই তিনি এত সহজে ওই দৃশ্যগুলো করতে পারেন।”

‘কুং ফু ইয়োগা’ সিনেমায় ভারতীয় অভিনেতা সনু সুদ এবং অভিনেত্রী আমিরা দস্তুর ও দিশা পাটানির সঙ্গে অভিনয় করেছেন জ্যাকি চ্যান। এটি পরিচালনা করেছেন স্ট্যানলি টং।