দীপিকার পরবর্তী লক্ষ্য রায়ান গসলিং!
ভিন ডিজেলের পর হলিউড অভিনেতা রায়ান গসলিং-এর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চান দীপিকা!
হলিউডের অভিষেক সিনমো ‘ট্রিপল এক্স : দ্য জ্যান্ডার কেইজ’-এ দেখা গেছে অন্য এক দীপিকাকে! ভিন ডিসেলের বিপরীতে অভিষেকেই ছক্কা হাঁকিয়েছেন দীপিকা পাড়ুকোন। এবারে তাই স্বপ্ন দেখছেন ‘গোল্ডেন গ্লোব’ জয়ী অভিনেতা রায়ান গসলিং এর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের।
দীপিকা যখন তার হলিউড ছবি ‘ট্রিপল এক্স : দ্য জ্যান্ডার কেইজ’ এর প্রচারণায় ব্যস্ত তখন লস অ্যাঞ্জেলস-এ ‘গোল্ডেন গ্লোব’ আসরে সেরা অভিনেতার পুরস্কার নিচ্ছিলেন ‘লা লা ল্যান্ড’ খ্যাত অভিনেতা রায়ান গসলিং।
‘লা লা ল্যান্ড’ অভিনেতা রায়ান গসলিং প্রসঙ্গে দীপিকা বলেন, “সে অসাধরণ মেধাবী একজন অভিনেতা এবং অবশ্যই তার সঙ্গে আমি ভবিষ্যতে কাজ করতে চাই। রায়ান গসলিং! তুমি কি শুনতে পাচ্ছো? এমন কিছু সত্যিই ঘটতে চললে তা আমাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে!”
১৪ জানুয়ারি ভারতে মুক্তির পর ১৯ জানুয়ারি সারা বিশ্বে মুক্তি পেয়েছে ‘ট্রিপল এক্স : দ্য জ্যান্ডার কেইজ’। এ মুহূর্তে দীপিকার হাতে রয়েছে সঞ্জয় লীলা বনসালির সিনেমা ‘পদ্মাবতী’। এতে তার সঙ্গে দেখা যাবে রনবীর সিং ও শাহিদ কাপুরকে।
