২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিরার পুরস্কার প্রাপ্তির দিনে সঙ্গী পলক

জনহিতকর কাজের অবদানস্বরুপ ওয়াল্ড ইকোনমিক ফোরামের ক্রিষ্টাল অ্যাওয়ার্ড পেলেন পপতারকা শাকিরা। তার এই পুরস্কার প্রাপ্তির দিনে তার সঙ্গী হয়েছিলেন ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ইয়াং গ্লোবাল লিডার হিসেবে সুইজারল্যান্ডে যোগ দিতে যাওয়া বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 06:45 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে সুইজারল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশের সাংসদ ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন পপ তারকাশিল্পী শাকিরাও।

সেখানেই দুই ভুবনের দুই বাসিন্দার দেখা। তাৎক্ষণিক জুনায়েদ আহমেদ পলকের ক্যামেরায় প্রিয় তারকা শাকিরার সঙ্গে সেলফি। ক্যাপশানে পলক লিখলেন, “আমার প্রিয় তারকা সংগীতশিল্পী শাকিরার সঙ্গে। তিনি ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম আয়োজিত আজকের সম্মেলনে ক্রিষ্টাল অ্যাওয়ার্ড জিতেছেন।”

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তা বন্ধু-পরিজন-সমর্থকদের জন্য পলক তা শেয়ারও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার এ ছবিটি ব্যাপক আলোচিত হয়। শেষ পর্যন্ত ৫৬ হাজার জন ছবিটিতে লাইক দিয়েছেন। শেয়ারও হয়েছে পাঁচশবারের কাছাকাছি। 

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরেই সামাজিক কাজে ভূমিকা রাখছেন শাকিরা। এই অনুষ্ঠানেও জনহিতকর কাজের জন্য পুরস্কার পান তিনি। পুরস্কার প্রাপ্তির পর শাকিরা তার বক্তব্যে বলেন, “এটা আমাদের মনে রাখা দরকার, ২০১৭ সালে এসেও ২৫ কোটি শিশু (পাঁচ বছরের নিচে) ঝুঁকির মধ্যে আছে। এটা শারীরিক ও মানসিক। তাদের কথা আমাদের ভাবতে হবে।”

শাকিরা তার বক্তব্যে ব্যবসায়িক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের উচিত আমাদের মস্তিষ্ক ও কৌশলকে এমনভাবে পরিচালিত করা যাতে নিজেদের প্রতিষ্ঠানগুলোর ব্যবসা, মেধা ও মানবসম্পদকে আমরা সমাজের কল্যাণ ও সমস্যা সমাধানে কাজে লাগাতে পারি।”