২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিন্দুকদের শিশুসাহিত্য পড়তে বললেন ‘শার্লক’ নির্মাতা!

নিন্দুকদের এক হাত দেখে নিলেন জনপ্রিয় টিভি সিরিজ ‘শার্লক’ এর সহনির্মাতা মার্ক গ্যাটিস!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 08:59 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

সম্প্রতি প্রচারিত হয়েছে জনপ্রিয় গোয়েন্দা কাহিনি শার্লক হোমসের গল্প অবলম্বনে নির্মিত সাড়াজাগানো টিভি সিরিজ ‘শার্লক’-এর চতুর্থ কিস্তির পর্বগুলো। এবারের পর্বগুলোকে দর্শকদের জন্য বেশ দুর্বোধ্য আর জটিল বলেই মন্তব্য করেছেন অনেকেই।

এ প্রসঙ্গে ‘শার্লক’-এর চিত্রনাট্যকার ও সহনির্মাতা মার্ক গ্যাটিস বলেন, “এ সিরিজটি তাদের জন্য যারা রহস্য ভালোবাসেন। আমাদের ‘শার্লক’ বানানোর অন্যতম উদ্দেশ্য ছিলো দর্শককে চ্যালেঞ্জ করা। যে সব দর্শক চিন্তা করতে ভালোবাসেন এবং এ চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে রাজি আছেন- তাদের জন্যই আমরা এটি বানিয়েছি।”

তিনি আরও বলেন, “যারা বলছেন ‘শার্লক’ বুঝতে তাদের অসুবিধা হচ্ছে বা এটি তাদের জন্য বেশি জটিল হয়ে গেছে তাদেরকে আমি বলবো, আপনারা বরং শিশুসাহিত্য পড়তে শুর করুন। আশা করি সেটা বুঝতে আপনাদের কোনো কষ্ট হবে না। এমনকি সেটা আপনাদের সামনে কোনো চ্যালেঞ্জও ছুঁড়ে দেবে না।”

‘শার্লক’কে একটি ‘জটিল ও বিনোদনমূলক সিরিজ’ বলে মন্তব্য করে গ্যাটিস বলেন, “আমরা কেন ‘শার্লক’ বানাচ্ছি এবং কাদের জন্য বানাচ্ছি সেটা খুব ভালো করেই জানি। এটি একটি জটিল ও বিনোদনমূলক সিরিজ। কিছু দর্শকের মন্তব্যের জন্য আমরা আমাদের সিরিজে কোনো পরিবর্তন আনতে যাচ্ছি না।”

১৫ জানুয়ারি, রবিবার রাতে ‘বিবিস ওয়ান’-এ প্রচারিত হয়েছে ‘শার্লক’-এর চতুর্থ কিস্তির ৩য় পর্বটি।