২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখ-হৃতিককে সালমানের শুভকামনা

দুজনের বন্ধুত্বটা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গভীর। বহু বছর দূরে থাকলেও ‘করন-অর্জুন’ খ্যাত সালমান-শাহরুখ এর বন্ধুত্ব গত বছর আবারো জোড়া লেগেছে। এবার শাহরুখের নতুন সিনেমা ‘রইস’ কে শুভকামনা জানালেন সালমান। একই সাথে ঐদিনই মুক্তির অপেক্ষায় থাকা হৃতিক-এর ‘কাবিল’কেও শুভকামনা জানিয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 09:15 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২৫ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ‘রইস’ ও ‘কাবিল’ নিয়ে উচ্ছ্বসিত সালমান, “রাকেশকে ধন্যবাদ আমাকে এবং শাহরুখকে ‘করন-অর্জুন’ উপয়ার দেওয়ার জন্য, ২১ বছর পার হয়ে গিয়েছে এটার। ডুজ্ঞু(হৃতিক)কেও  'কহো না প্যায়ার হ্যায়' এর ১৭ বছর পূর্তিতে অভিনন্দন। রইস এবং কাবিলের জন্য দুজনকেই শুভকামনা।”

‘কাবিল’-এর পরিচালক রাকেশ রোশান ‘করন-অর্জুন’-এর পরিচালনায় ছিলেন।

‘রইস’ এর প্রচারণার  জন্য সালমান এর ‘বিগ বস’-এ আসছেন শাহরুখ, এরকম গুঞ্জনও উঠেছে। এদিকে সালমান এর আগামী সিনেমা ‘টিউবলাইটে’ ছোট্ট একটি চরিত্রে দেখা যাবে শাহরুখকে।