‘গল্পনির্ভর’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ শাহিদ
শনিবার রাতে হয়ে গেলো ৬২তম ফিল্মফেয়ারের পুরস্কার বিতরণী আসর। সমালোচকের ভোটে ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহিদ কাপুর। ‘ব্ল্যাক লেডি’কে হাতে পাওয়ার পর কাহিনিনির্ভর সিনেমার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি।
‘উড়তা পাঞ্জাব’ সিনেমার গল্প মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচক- দুই মহলেই প্রশংসা কুড়িয়েছে। মাদকের কালো মেঘ থেকে মুক্তির কথাই বলা হয়েছে এখানে।
শাহিদ তাই ভূয়সী প্রশংসা করেছেন সিনেমাটির, “অভিষেক চৌবে ও সুদীপ শর্মাকে ধন্যবাদ টমি সিংকে বুঝতে পারার জন্য। এই পুরস্কার আপনাদের প্রাপ্য। আলিয়া ও দিলজিতকে অভিনন্দন। গল্পনির্ভর সিনেমাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। “
বাড়ি ফেরার পথে তিনি আরও বলেন, "একজন লেডিকে(মিরা) নিয়ে এসেছিলাম, এখন দুজনকে নিয়ে ফিরছি!"
আরেকটি দারুণ গল্পনির্ভর সিনেমা ‘আলিগড়’ এর জন্য শাহিদের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মনোজ বাজপায়ী।
ক্যাপশন: ফিল্মফেয়ার রেডকার্পেটে স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে শাহিদ কাপুর। ছবিটি ফিল্মফেয়ার-এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
