সুচিত্রা সেনের জন্মদিনে ‘এই পথ যদি না শেষ হয়’
১৭ জানুয়ারি মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। জন্মদিন উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘এই পথ যদি না শেষ হয়’।
বাংলা সিনেমার ইতিহাসের মহানায়িকা সুচিত্রা সেন-এর বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘এই পথ যদি না শেষ হয়’। অনুষ্ঠানে মহানায়িকা সুচিত্রা সেন ও মহানায়ক উত্তমকুমার জুটির বিভিন্ন সিনেমায় কাজ করার গল্প তুলে ধরা হয়েছে। সুচিত্রা সেন-এর মহানায়িকা হওয়ার গল্প জানা যাবে এই অনুষ্ঠানে।
সুচিত্রা সেন-এর চলচ্চিত্রে অভিনয়ের শুরুর গল্প, উত্তমকুমার-এর সাথে প্রথম অভিনয়, তারপর উত্তম-সুচিত্রা জুটির নানা গল্পও তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। পাশাপাশি পরিবেশিত হবে তার অভিনীত সিনেমার গানগুলোও।
অনুষ্ঠানটি বর্ণনা ও উপস্থাপনা করেছেন সুঅভিনেত্রী শম্পা রেজা ও সৈয়দ আল ফারুক। গান পরিবেশন করেছেন নাহিদ নাজিয়া ও সৌম্য বোস। এটি প্রচারিত হবে আগামীকাল ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২০মিনিটে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবু হানিফ।
