সোনমকে ‘ভাবি’ হিসেবে দেখতে চান কারিনা!
সেলিব্রেটি চ্যাট শো ‘কফি উইথ করন’-এ আবারও বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসলেন কারিনা কাপুর! বললেন, রনবীর কাপুরের স্ত্রী হিসেবে তিনি দেখতে চান সেনাম কাপুরকে!
বিভিন্ন সময়ে নানা বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর খান। ‘কফি উইথ করন’-এর আগের পর্বে একবার রনবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ‘ভাবি’ বলে সম্বোধন করে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। এবারে ভাইয়ের জন্য সোনমকে পছন্দের কথা জানালেন তিনি!
জনপ্রিয় সেলিব্রেটি শো ‘কফি উইথ করন’-এর আগামি পর্বে অতিথি হয়ে আসছেন সোনম কাপুর ও কারিনা কাপুর খান।
সম্প্রতি ‘ভিরে দে ওয়েডিং’-এ শুটিং সেটে সোনমের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে কারিনার। আর সহঅভিনেত্রী সোনম’কে বেবোর এতোটাই ভালো লেগেছে যে করন জোহরের একটি প্রশ্নের জবাবে কারিনা জানিয়েছেন, কারিশমা আর কারিনা দু’জনই সোনমকে অনেক পছন্দ করেন। এমনকি সোনমকে তারা তাদের ‘ভাবি’ হিসেবে দেখতে চান বলেও মন্তব্য করেন বেবো!
তবে কারিনার এ প্রস্তাবকে ‘না’ বলেই উড়িয়ে দিয়েছেন সোনম। কারিনার এ কথার উত্তরে তিনি বলেন, “রনবীর আর আমি ভালো বন্ধু। আমার মনে হয় না প্রেমিক জুটি হিসেবে আমরা ভালো মানাবো।”
‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন সোনম ও রনবীর। সে সময় তাদের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিলো। তবে পরবর্তীতে দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে প্রেমে জড়িয়ে আলোচনায় এসেছিলেন রনবীর কাপুর।
