আমিরকে কথা দিয়েছি,‘দঙ্গল’ দেখবো: শাহরুখ
আয়ের সব রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমায় রূপান্তরিত হওয়া ‘দঙ্গল’ নাকি এখনও দেখা হয়ে ওঠেনি অভিনেতা শাহরুখ খান-এর। তবে, বন্ধু আমির খানকে তিনি কথা দিয়েছিলেন, সময় করে সিনেমাটি দেখবেন।
ব্যস্ততা তাকে দেয়না অবসর- হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনৈতা শাহরুখ খান-এর বেলায় কথাটা পুরোপুরি সত্যি। বিশেষ করে এই মুহূর্তে নিজের নতুন সিনেমা ‘রইস’-এর প্রচারেই সব সময় চলে যাচ্ছে তার। কিন্তু এর মাঝেও ভোলেননি বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি। দুদিন আগে টুইটারে সেকথাই জানান তিনি।
তিনি লিখেন, “কাজ নিয়ে ব্যস্ত, তাই এটি দেখা হয়ে ওঠেনি। আমিরকে কথা দিয়েছি, শিগগিরই সময় বের করে একদিন দেখে ফেলবো। তবে আমরা সবাই জানি এটি অসরাধারণ।”
এদিকে শাহরূখ অভিনীত নতুন সিনেমা ‘রইস’ মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান-এর বিপরীতে তার এই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে থাকা সত্ত্বেও বারবার বদল হয়েছে এর মুক্তির তারিখ।
আর তাই, টুইটারে সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে শাহরুখ আরও লিখেন, “প্লিজ, ২৫ তারিখেই সিনেমাটি দেখুন। আগেই আরও অনেকবার বদলাতে হয়েছে এর মুক্তির তারিখ।”
