২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার প্রচারে ভারতে ভিন ডিসেল!

সিনমোর প্রচারণায় এবার ভারতে এলেন খ্যাতনামা হলিউড অভিনেতা ভিন ডিসেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 07:50 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

সিনেমার প্রচারণায় ভারতে আসছেন হলিউড তারকা ভিন ডিসেল- এ খবর শোনা গিয়েছিলো আগেই। ১২ জানুয়ারি সকাল আটটায় মুম্বাইতে এসে পৌঁছেন ‘ট্রিপল এক্স : দ্য জেন্ডার কেইজ’-এর পরিচালক ডিজে কারুসো, অভিনেতা ভিন ডিসেল ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

বিমানবন্দরে এ তারকাকে ভারতীয় কায়দায় বরণ করে নেয়া হয়। প্রায় দশ-বারো জন শাড়ি পরা মেয়ে হাতে পবিত্র থালা নিয়ে বরণ করে নেন ডিসেলকে। এ সময় এই তারকার কপালে তিলক পরিয়ে দিতেও দেখো গেছে তাদেরকে।

Image
ছবি: ইউটিউব ভিডিও থেকে সংগৃহীত।

ছবি: ইউটিউব ভিডিও থেকে সংগৃহীত।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এমন সাদর সম্ভাষনে বেশ মজা পেয়েছেন ডিসেল! পরিচালক কারুসো ও ডিজেলকে এ সময় হাসিমুখে উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গেছে। পরে সহঅভিনেত্রী দীপিকা পাড়ুকোন’কে নিয়ে ছবি তোলার জন্য পোজ দেন এ তারকা।

ভিন ডিসেল ও দীপিকা পাড়ুকোনকে এক সঙ্গে দেখা যাবে তাদের নতুন ছবি ‘ট্রিপল এক্স : দ্য জেন্ডার কেইজ’-এর প্রচারে। এছাড়াও গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত একটি প্রেস ব্রিফিং-এ উপস্থিত থাকবেন তারা।

এর আগে ‘মিশন ইম্পসিবল : ঘোস্ট প্রটোকল’ ছবির প্রচারণায় ভারতে এসেছিলেন হলিউড তারকা টম ক্রুজ। এতে অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেতা অনিল কাপুর।