অ্যাভেঞ্জার্সের আগামি পর্বে থাকছে স্পাইডার-ম্যান
‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এ দেখা যাবে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘স্পাইডার-ম্যান’কে। খবরটি নিশ্চিত করেছে স্পাইডার-ম্যান চরিত্রের নতুন তারকা টম হল্যান্ড।
আসছে মার্ভেল ইউনিভার্সের জনপ্রিয় সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’ এর তৃতীয় কিস্তি। আবারও পৃথিবীকে বাঁচাতে মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে সুপারহিরো ও সুপারভিলেনদের। ‘অ্যাভেঞ্জার্স’-এর নতুন পর্ব ‘ইনফিনিটি ওয়ার’-এ এবার থানোসদের সাথে লড়তে দেখা যাবে জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যানকেও।
সম্প্রতি এক টুইট পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন স্পাইডারম্যান চরিত্রে রূপদানকারী অভিনেতা টম হল্যান্ড নিজেই।
‘ইনফিনিটি ওয়ার’-এ ডক্টর স্ট্রেঞ্জ, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি, হাল্ক, আয়রনম্যান, স্কারলেট উইচ, ক্যাপ্টেন আমেরিকা, থর সহ অন্যান্য সুপারহিরো দের দেখা যাবে আগের মতোই। ছবিটি মুক্তি পাবে ২০১৮-র মে’তে।
