২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন ও শখের ‘স্বপ্ন ছুঁয়ে যাই'

এক নাটকে জুটিবদ্ধ হলেন আগুন ও শখ। ইরানি বিশ্বাসের নির্মাণে ‘স্বপ্ন ছুঁয়ে যাই’ নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্রিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 09:17 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

এক বৃষ্টির রাতে তন্বীর(শখ) সঙ্গে হঠাৎ দেখা হয় রাশভারি ব্যবসায়ী প্রাঙ্গন চৌধুরীর(আগুন) সঙ্গে। গাড়ি না পেয়ে তন্বীকে বৃষ্টিতে ভিজতে দেখে গাড়ি থামায় প্রাঙ্গন। তাকে বাড়ি ফিরতে সহযোগিতা করতে গিয়েই পরিচয় ঘটে তাদের। রাশভারি প্রাঙ্গন-এর ব্যাপারে কৌতুহল জন্মে শখের। বৃষ্টির সে রাত শেষ হয়ে এলেও ফুরোয়না তন্বীর কৌতুহল। তার নাম্বার সংগ্রহ করে ল্যান্ডফোনে কল দিয়ে তার সহকারির কাছে শখ জানতে পারেন কোনো মেয়ের সঙ্গে কথা বলেন না প্রাঙ্গন। কৌতুহল বাড়তে থাকে আরও। এগিয়ে যায় নাটকের গল্প।

রহস্যময় এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ছোটপর্দার নির্মাতা ইরানী বিশ্বাস। নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, “তথাকথিত প্রেমের নাটক সাধারনত আমি লিখি না। আমি নিজেকে ভিন্নভাবে দেখতে পছন্দ করি। তাই আমি সব সময় ভিন্ন টেস্টের গল্প দর্শকদের উপহার দেবার চেষ্টা করি। আমার এ নাটকটিও তার বাইরে না।”

নাটকের শুটিং সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, “নাটকের দৃশ্যে বৃষ্টি ছিল। একটা অদ্ভুত বিষয় হলো নাটকটি শুটিংয়ের প্রথম দিন রাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির সিকোয়েন্স করার কথা ছিল পরের দিন। বৃষ্টি শুরু হওয়াতে আমি পরের দিনের সিকোয়েন্স ওই সময়ই করে ফেলেছিলাম। সত্যিকারের বৃষ্টিতে ভিজেছিলেন শখ। আমার মনে হয়েছিল, এটা গড গিফটেড। আশা করি নাটকটি সবার ভাল লাগবে।”

নাটকটি আগামী শুক্রবার ১৩ জানুয়ারি রাত ৯ টায় প্রচারিত হবে চ্যানেল আই পর্দায়।