২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবেয়া আক্তারের  মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা

ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনালেন রবীন্দ্র সংগীতশিল্পী রাবেয়া আক্তার। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৬টায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 10:15 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

এ অনুষ্ঠানে রাবেয়া আক্তার ১৩টি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। কবিগুরুর ‘তাই তোমার আনন্দ’গানটি দিয়ে তার একক পরিবেশনা শুরু করেন তিনি। এরপর পর্যায়ক্রমে  ‘তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’, ‘ প্রমোদে ঢালিয়া দিনমন’, ‘ যে কেহ মোরে দিয়েছো সুখ’, ‘নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছো নয়নে নয়নে’, ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’, ‘না চাহিলে যারে পাওয়া যায়’, ‘ বিরহ মধুরও হলো আজি এই মধুরও রাতে’, ‘আমার কোনের বাইরে’ , ‘ কেনো সারাদিন ধীরে ধীরে’ , বালু নিয়ে শুধু খেলো তারে’, ‘তোমার খোলা হাওয়া’ এবং ‘ ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে’।

এছাড়া দর্শকের অনুরোধে বাউল সম্রাট শাহ আবদুল করিমের গানের পাশাপাশি আরও তিনটি গান  পরিবেশন করেন রাবেয়া আক্তার।

ছোটবেলা থেকেই গানের সঙ্গে রাবেয়া আক্তারের পথচলা। জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় তিনি পুরস্কৃত হন গান দিয়ে। বুলবুল ললিতকলা একাডেমি থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন ২০০০ সালে।

রাবেয়া আক্তার বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ক্যাটাগরির তালিকাভুক্ত শিল্পী।

তিনি রবিরশ্মি এবং বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী পরিষদেরও সদস্য। এখন পর্যন্ত তার দুটি গানের অ্যালবাম প্রকাশ হয়েছে ।

গানের জন্য ভারতের বিভিন্ন প্রদেশে তার ব্যাপক পরিচিতি রয়েছে।