২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা এক অভিনেতাকে হারালাম: সালমান

গোটা বলিউডকে স্তব্ধ করে দিয়ে জীবনের ওপারে চলে গেছেন ভারতীয় অভিনেতা ওম পুরি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বড় বড় অনেক তারকাই। তবে সালমান খান এবং কবীর খান-এর জন্য বিষয়টি ছিল একটু আলাদা। কিছুদিন আগেই যে কিংবদন্তি এই অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগির অভিজ্ঞতা হয়েছে তাদের!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 09:57 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

মৃত্যুর আগে ওম পুরির শেষ সিনেমা ছিল কবীর খান পরিচালীত ‘টিউবলাইট’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। দুজনই ওম পুরির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন।

সালমান তার সঙ্গে ওম পুরির একটি দৃশ্য টুইটারে প্রকাশ করে লেখেন, “খুবই দুঃখজনক। আমরা সেরা এক অভিনেতাকে হারালাম। শান্তিতে ঘুমান ওম পুরিজী।”

কবীর খান তার টুইটে তুলে ধরেন ওম পুরির সঙ্গে তার কাটানো সময়ের কথা।

“ওমজি, কয়েকটা দিন আগেও সেটে আমাদের সঙ্গে বসে আপনি হাসছিলেন। আপনার শক্ত আলিঙ্গনের অভাব বোধ করবো দারুনভাবেই। খোদা হাফেজ, স্যার। আপনিই সেরা।”

 ‘টিউবলাইট’ ছাড়াও চলতি বছরে মুক্তি পাবে ওম পুরি অভিনীত ‘রামভাইজান জিন্দাবাদ’ এবং ‘ভাইসরয়’স হাউজ’।