২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রইস’-এর নতুন গানে শাহরুখ-মাহিরার বাজিমাত

বলিউডের চিরচেনা রোমান্টিক হিরোর বেশেই দর্শকদের কাছে বেশি সমাদৃত শাহরুখ খান। ‘রইস’ ছবির নতুন গান ‘জালিমা’তে পাকিস্তানি সুন্দরী মাহিরা খানের সঙ্গে এসআরকে’র চমৎকার পর্দা রসায়ন আবারও মনে করিয়ে দিলো সে কথাই!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 06:31 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

আড়াই মিনিটের গানটিতে মাথায় কালো পাগড়ি আর কালো পাঞ্জাবিতে একদম নতুন রূপেই দেখা গেছে শাহরুখ খানকে। আর তার পাশে মাহিরার গ্ল্যামারাস উপস্থিতিও মানিয়ে গেছে দারুণভাবেই।  জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও হর্ষদ্বীপ কৌরেরগাওয়া এই সুরেলা প্রেমের গানে প্রেমময়ী রূপেই পর্দায় হাজির হয়েছেন শাহরুখ ও মাহিরা। এরইমধ্যে গানটি ইউটিউবে দেখা হয়েছে ৩৩ লক্ষ বারের বেশি!

নানা কারণেই মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে শাহরুখ খানের ‘রইস’ সিনেমাটি। পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের অংশ ছবিতে থেকে বাদ দেয়া, আইটেম গান ‘লায়লা ও লায়লা’তে সানি লিওনির অংশগ্রহণ- ইত্যাদি নানা কারণেই সংবাদ শিরোনাম হয়েছে এ ছবিটি।

চলতি মাসেই মুক্তি পাবে সিনেমাটি।