২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্ত মানুষদের সাহায্যের জন্য রাফাতের গান

কণ্ঠশিল্পী রাফাত শীতার্ত অসহায় মানুষদের সাহায্যের জন্য আবেদন জানিয়ে গান গাইলেন। সম্প্রতি গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 05:51 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

'কনকনে শীতে কাঁপছে সারাদেশ, উষ্ণতার চাদর গায়ে আমরাতো আছি বেশ, কুঁড়েঘরে ফুটপাতে থাকে যারা, পায়না জামা কাপড় তারা, তাদের দিকে কয় জনা তাকাই, চলো এই শীতে পাশে দাঁড়াই, কষ্টের মুখে হাসি ফোটাই’। এইরকম কথায়  গানটি লিখেছেন তারেক আনন্দ।

রাফাত বলেন, গানের কথা পাওয়ার পর সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছি। কারণ শীত নিয়ে অনেক রোমান্টিক গান আছে। শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গান রচিত হয়েছে কিনা আমার জানা নেই। আমরা যে বার্তা দিতে চাই, সারা দেশের মানুষ তা পেয়ে যাবে এই গানের মাধ্যমে।

 

গীতিকার তারেক আনন্দ বলেন,  এ গানের মাধ্যমে বলতে চাই- গরিব দুঃখিরা আমাদের স্বজন। তাদের সহযোগিতায় আমাদের এগিয়ে আসা দরকার।