২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসাঞ্জকে মুক্তি দিতে ওবামার উদ্দেশ্যে পামেলার চিঠি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি চিঠি লিখেছেন ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 09:55 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

মার্কিন গণমাধ্যম ডেকান হেরাল্ড জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি অনেক গোপন নথি ফাঁস করে দেয় উইকিলিকস। এর জন্য উইকিলিকস-এর কর্ণধার জুলিয়ান অ্যাসাঞ্জ-এর বিচার করতে ‘গ্র্যান্ড জুরি’ গঠন করা হয়েছে।

সম্প্রতি ওবামাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে পামেলা লিখেছেন, “বিচারের নামে এ প্রহসন বন্ধ করুন। জুলিয়ান বা রাশিয়ানদের এভাবে বলির পাঁঠা বানাবেন না। তথ্য প্রযুক্তির এ যুগে কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না।”

চিঠিতে অ্যাসেঞ্জের বিরুদ্ধে গ্র্যান্ড জুরির অনুসন্ধান তৎপরতা বন্ধ করতেও সাবেক প্রেসিডেন্টকে অনুরোধ করেন এ অভিনেত্রী।  অ্যাসেঞ্জের প্রতি এ হেনস্থাকে আমেরিকার জন্য‘অসম্মানজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

পামেলা তার অফিসিয়াল ওয়েবসাইটে এ চিঠিটি পোস্ট করেছেন।