২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিকভাবে ভেঙে পড়েছেন তাপস পাল

বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেতা তাপস পাল। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-র ধারাবাহিক জেরার মুখে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 10:23 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়,সোমবার জেরার মুখে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছে তৃণমূলের এমপি তাপস পাল। জেরার সময় উঠে এসেছে দেশটির কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী বাবুল সুপ্রিয়-র নামও।

এ সময় মানসিকভাবে বেশ ভেঙে পড়তে দেখা গেছে এ অভিনেতাকে। এমনকি তাকে ভুবনেশ্বর ক্যাপিটাল হাসপাতালে ভর্তিও করা হয়েছে।

তবে চিকিৎসক বলছেন, মানসিকভাবে বিপর‌্যস্ত হয়ে পড়লেও তার অবস্থা খুব একটা গুরুতর নয়। জেরার ক্ষেত্রেও কোনো বাধা নেই বলে জানিয়েছেন তিনি।