বিচ্ছেদ হলো হ্যালি বেরি-অলিভিয়ের মার্তিনেজ দম্পতির
২০১৬ কে বিদায় দেওয়ার পাশাপাশি ৩১ ডিসেম্বর অভিনেতা অলিভিয়ের মার্তিনেজ-এর সংসারকেও পাকাপাকিভাবে বিদায় জানালেন হ্যালি বেরি। এদিন এই তারকা দম্পতির তিন বছরের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটে।
বিয়েবিচ্ছেদের এই সিদ্ধান্তে দারুন খুশি অস্কারজয়ী অভিনেত্রী বেরি। মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সত্যিই খুবই সুখি। আরও একবার আমি একটি ভালো অবস্থানে ফিরে আসতে পেরেছি।”
সাবেক স্ত্রীর সঙ্গে অবশ্য একমত নন অলিভিয়ের।
তার মুখপাত্র এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, “তিনি সবসময় আশা করতেন সমস্যাগুলোক কাটিয়ে উঠতে পারবেন। বিয়েবিচ্ছেদের কথা তিনি কখনোই ভাবেননি।”
হ্যালি এবং অলিভিয়ের-এর মার্কো নামের একটি তিন বছর বয়সী পুত্রসন্তান রয়েছে। মার্কোর কাছাকাছি যাতে থাকতে পারেন সেকারণে বিচ্ছেদের পরও লস এঞ্জেলসে্ই থেকে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
হ্যালি বেরির জন্য বিয়েবিচ্ছেদের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে আরও দুইবার একই পথে হেঁটেছেণ তিনি। সাবেক স্বামী গ্যাব্রিয়েল অব্রি’র সঙ্গে তার নাহলা নামের একটি আট বছর বয়সী কন্যাসন্তানও রয়েছে।
