২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীরের সাথে সম্পর্কে প্রতারিত হয়েছিলেন ক্যাট!

তাদের দুজনকে বলা হতো বলিউডের সবচেয়ে ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ জুটি। এমনকি দুজনের বিয়ের দিনক্ষণ নিয়েই অনেক গুঞ্জন শোনা গিয়েছিল। তবে বিভিন্ন কারণেই টেকেনি সম্পর্কটি। এর জন্য অনেকেই দায়ী করেছিলে দীপিকা পাডুকোনকে। এবার এই ব্যাপারে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ স্বয়ং। জানালেন, রনবীর-এর সাথে সম্পর্কে প্রতারিত হয়েছিলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 06:29 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন ক্যাটরিনা ও আনুশকা শর্মা। সেখানে এক পর্যায়ে নিজের অতীত নিয়ে করন-এর প্রশ্নের জবাবে ক্যাট বলেন, “কখনও ঝড়ের সম্মুখীন হলে তখন আর এসব নিয়ে মাথা ঘামাতে ইচ্ছেই করেন না। কারণ ঝড়ের মধ্যে আটকে থাকা পরিস্থিতিই সবথেকে বিরক্তিকর। আমি কখনই আমার ইচ্ছেকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর ওপর চাপিয়ে দিতে পারি না। তাদের পছন্দ সম্পূর্ণ তাদের নিজস্ব। আমি তাদের সঙ্গে সবসময় ভালো নাও থাকতে পারি, তবে যতদিন যাবে, তারা পরিণত হবে, তাদের পছন্দেরও পরিবর্তন হবে।”

'তামাশা' ছবি করার সময় ক্যাটের সঙ্গেই সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। দীপিকার সঙ্গে ঘনিষ্ঠতায় সম্পর্কে শুরু হয় টানাপোড়েন, ফলে টেকেনি প্রেম। সাবেক প্রেমিক রনবীর-এর ব্যাপারে কিছুটা ব্যঙ্গের সুরও শোনা যায় তার মুখে, “প্রতারক কখনও না কখনও নিজেও প্রতারিত হবে।”