২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনেই সেঞ্চুরি হাঁকালো ‘দঙ্গল’

মুক্তি আগে ধারণা করা হয়েছিল, বছরের শেষে বক্স অফিসে এসে বড়সড় ঝড় তুলবে আমির খান-এর ‘দঙ্গল’। সেটাই সত্যি হলো, মুক্তির পর থেকেই দুর্দান্ত ব্যবসা করে যাচ্ছে সিনেমাটি। মাত্র তিন দিনেই ঘরে তুলেছে ১০০ কোটি রুপিরও বেশি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 05:33 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তৃতীয় দিনে শুধুমাত্র ভারতে ‘দঙ্গল’ এর আয় ৪২ কোটি ৩৫ লাখ রুপি। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, “দঙ্গল বক্স অফিসে সেঞ্চুরি হাঁকিয়েছে। রবিবারের আয় ছিল অসাধারণ, সব রেকর্ড ভেঙ্গে ফেলছে সিনেমাটি। তৃতীয় দিনে আয় করেছে ৪২ কোটি ৩৫ লাখ রুপি। সিনেমাটির মোট আয় ১০৬ কোটি ৯৫ লাখ রুপি।”

দেশের বাইরেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি। আমেরিকা, কানাডা, এবং অন্যান্য দেশেও দর্শকপ্রিয়তা পেয়েছে 'দঙ্গল'।

এটিই এক সপ্তাহে আমির অভিনীত কোনো সিনেমার সর্বোচ্চ আয়। এখন দেখার বিষয়, ‘দঙ্গল’ এই বছরের সবচেয়ে বড় হিন্দি হিট ‘সুলতান’কে ছাড়িয়ে যেতে পারে কিনা। অনেকেই বলছেন, ‘সুলতান’ তো বটেই, ‘দঙ্গল’ ছাড়িয়ে যেতে পারে আমিরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘পিকে’কেও!