২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দঙ্গল’-এর দাপটে কাঁপছে বক্স অফিস

মুক্তির আগ থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহের শেষ ছিল না ভক্তদের মাঝে। বরাবরের মতো এবারও হতাশ করেননি আমির খান। তার অভিনীত ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার পর থেকেই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রথম দিনশেষে সিনেমাটির আয় প্রায় ৩০ কোটি রুপি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 04:13 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দর্শক এবং সমালোচক উভয় গোষ্ঠীকেই মুগ্ধ করেছে ‘দঙ্গল’।ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহেই ১০০ কোটি স্পর্শ করবে ‘দঙ্গল’।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ বলছেন, বক্স অফিসে চলছে দঙ্গলেরই রাজত্ব, “দঙ্গলের রাজত্ব চলছে, বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে সিনেমাটি। শুক্রবার আয় করেছেন ২৯.৭৮ কোটি রুপি (তামিল এবং তেলেগু ভার্সন ৫৯ লাখ রুপি)।”

দেশের বাইরেও ভালো চলছে আমির-এর নতুন সিনেমাটি। তরন আদর্শ বলেন, “আমেরিকাতে দঙ্গল আয় করেছে ৭.৮১ কোটি, আরব আমিরাতে ৪.৬২ কোটি, ইংল্যান্ডে ৯৮.৬৭ লাখ। সবখানেই দারুণ করছে সিনেমাটি।”

ভারতের চার হাজার তিনশ’ এবং বিশ্বব্যাপী এক হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। এই বছর সালমান খানের ‘সুলতান’ মুক্তি প্রথম দিনেই আয় করেছিল ৩৬.৫৪ কোটি রুপ, সবশেষে মোট আয় ছিল ১৮০.৩ কোটি রুপি। আমির-এর ‘দঙ্গল’ কি পারবে ‘সুলতান’কে টপকাতে?