২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরী কারিনাকে ‘থ্যাঙ্ক ইউ বেটা’ বলেছিলেন সাইফ!

১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিং এর সাথে বিয়ের পিঁড়িতে বসেন সাইফ আলী খান। সে সময় কারিনা কাপুর ছিলেন ১০ বছর বয়েসি এক কিশোরী। বিয়েতে বর-বউকে শুভেচ্ছা জানানোর পর কারিনাকে ‘থ্যাঙ্ক ইউ বেটা’ বলেই উত্তর দিয়েছিলেন সাইফ!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 10:24 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

এক সময়ে যে ছিল নেহাতই এক কিশোরী, আজ সে-ই সাইফ-এর সহধর্মিণী ও সন্তানের মা! বলিউড তারকা সাইফ ও কারিনার সম্পর্কের এ মজার সমীকরণটি প্রায় সবারই জানা। তবে প্রথম বিয়ের সময় কারিনাকে যে ‘বেটা’ বলে ডেকেছিলেন সাইফ এ কথা হয়ত অনেকেই জানেন না।

বলিউডের নতুন নায়ক সাইফ আলী খান প্রেমে পড়ে যান তার চেয়ে ১২ বছরের বড় অমৃতা সিং এর। অমৃতা সে সময় ছিলেন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। সাইফ-অমৃতার অসম বিয়ে নিয়ে সে সময় কম হৈচৈ হয়নি বলিউডে।

এ বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন কারিনা কাপুরের পরিবার। আর কাপুর পরিবারের রীতি অনুসারে নব-দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যান কারিশমা ও কারিনা। এ সময় সাইফ ও অমৃতাকে নাকি ‘আঙ্কেল’ ও ‘আন্টি’ বলেও সম্বোধন করেছিলেন কারিনা!

পুত্র-কন্যা সমতুল্যদের ‘বেটা’ হিসেবে বলাটা হিন্দি ভাষায় বহুল প্রচলিত। পরবর্তীতে সাইফ-কারিনার বিয়ের সময় এই বাক্যটা ব্যাপকভাবে ছড়িয়ে যায়! পরে এটাকে গুজব বলে উড়িয়ে দেন তারা।

ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তেমন এক সময় ‘তাশান’ সিনেমার সেটে কারিনার সাথে দেখা হয় চল্লিশোর্ধ সাইফের। এরই মধ্যে অমৃতার সাথে সম্পর্কের ছেদ ঘটেছে সাইফের। ফলে নিজের চেয়ে প্রায় ১০ বছরের ছোট কারিনার সাথে আবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এ নবাবপুত্র!

সাইফ-কারিনার প্রেম পরিণতি পায় ২০১২ তে। জমজমাট বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে নববধূ কারিনাকে বরণ করে নেয় নবাব পরিবার। সদ্যই জন্মেছে এ জুটির প্রথম সন্তান তৈমুর আলী খান।