নৃত্যের একটি ধ্রুপদি সন্ধ্যা
বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুনমুন আহমেদের ৫০ তম জন্মদিন উপলক্ষে রেওয়াজ পারফমার্স স্কুল আয়োজন করেছে এক কত্থক সন্ধ্যা। আগামী ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়ঢাকার ছায়ানট সংগীত বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে বলে জানিয়েছেন মুনমুন আহমেদ।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
ঠুমরি, যুগলবন্দি , বিলম্বিত লয়ের নাচ ও দলীয় নৃত্য পরিবেশন করবেন স্কুলের শিক্ষার্থীরা।
মুনমুন আহমেদের একক নৃত্যের পাশাপাশি দেখা যাবে শিল্পীর মেয়ে অপরাজিতারও নৃত্য।
এ প্রসঙ্গে মুনমুন আহমেদ বলেন, ‘ আসলে আমার ৫০ তম জন্মদিন উপলক্ষে নিজের কর্মকাণ্ডগুলো একটি ভিডিওর মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের দেখানোর ইচ্ছা ছিলো। সময়েরঅভাবে সম্ভব হয়নি। এই অনুষ্ঠান শুধুমাত্র নাচের ধ্রুপদি একটি সাংস্কৃতিক আসর। ’
নাচের পাশাপাশি শিল্পীকে অভিনয়েও দেখা যায় । হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘ ঘেটুপুত্র কমলা ’ চলচ্চিত্রে এখনও পর্যন্ত সর্বশেষ অভিনয় করেছেন তিনি। শিগগিরই একটিধারাবাহিক নাটকে তার অভিনয় দেখা যাবে।
