২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দা যেভাবে বলিউডে এলেন!

তিনি ছিলেন বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’। নাচ এবং অভিনয় দিয়ে হিন্দি সিনেমায় কমেডির সংজ্ঞা বদলে দিয়েছিলেন গোবিন্দা।অথচ’, প্রথম দর্শনে পরিচালকের কাছ থেকে প্রত্যাখাত হতে হয়েছিল তাকে! 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 09:40 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

বলিউডে হয়তো গোবিন্দার আগমনই ঘটতো না, যদি না মাধুরী দিক্ষীত-এর সহকারীর সুপারিশে প্রথম সিনেমাতে সুযোগ না পেতেন তিনি।

ভারতের বর্তমান সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি ছিলেন গোবিন্দার প্রথম সিনেমা ‘ইলজাম’-এর প্রযোজক। আশির দশকের এই সিনেমার জন্য নায়ক হিসেবে প্রথমে নির্বাচন করা হয়েছিল শত্রুঘ্ন সিনহা ও মিঠুন চক্রবর্তীকে। তবে মাঝপথে হুট করেই বেঁকে বসেন মিঠুন। শত্রুঘ্ন নাকি রোজ দুপুর দুইটার পর শুটিংয়ে যেতেন, এতেই ক্ষুব্ধ হয়ে মিঠুন শুধু তাকে নিয়ে ছবি তৈরির কথা বলেন। কিন্তু সেটায় রাজি ছিলেন না প্রযোজক। সেই সময়ই মাধুরীর সহকারী রাকেশ নাথ গোবিন্দাকে নিয়ে এসেছিলেন।

তবে প্রথম দর্শনেই গোবিন্দাকে নাকচ করে দিয়েছিলেন নিহালনি। কিন্তু প্রস্তুত হয়েই এসেছিলেন ‘রাজাবাবু’ খ্যাত এই অভিনেতা। নিহলানিকে তিনি নিজের একটি নাচের ভিডিও দেখতে অনুরোধ করেন। পরবর্তীতে সেই নাচে মুগ্ধ হয়েই ‘ইলজাম’-এর চিত্রনাট্য পরিবর্তন করেন নিহলানি। আর তাতেই সিনেমাটিতে সুযোগ পেয়ে যান গোবিন্দা।

২১ ডিসেম্বরে ৫৩ বছরে পা দিলেন গোভিন্দা। জন্মদিনে পহেলাজ নিহালনি শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটা আবদারও করেছেন, গোবিন্দা যেন আরেকটি সুপারহিট সিনেমা উপহার দেন সবাইকে!