২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার দ্বিতীয় সেরা যৌন আবেদনময় পুরুষ হৃতিক!

হৃতিক রোশান যে বলিউডের অন্যতম সেরা যৌন আবেদনময় পুরুষ সে ব্যাপারে একমত হবেন প্রায় সবাই। এবারে সেটিই প্রমাণিত হলো যুক্তরাজ্য ভিত্তিক একটি দৈনিকের পরিসংখ্যানে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 07:12 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

ভারতীয় গণমাধ্যম ফেমিনা জানায়, এ তালিকায় প্রথম অবস্থানে আছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সংগীত তারকা জায়াস মালিক। এছাড়া ভারতীয় জনপ্রিয় তারকাদের মধ্যে সালমান খান, শহিদ কাপুর ও রনভির সিং এর নামও এ তলিকায় স্থান পেয়েছে।

এ প্রতিবেদন অনুসারে ‘সুলতান’ খ্যাত সালমান খান এশিয়ার পঞ্চম সেরা যৌন আবেদনময় পুরুষ, ‘উড়তা পাঞ্জাব’ খ্যাত তারকা শহিদ কাপুর সপ্তম ও ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত অভিনেতা রনভির সিং এর অবস্থান দশম। এছাড়া পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান জিতে নিয়েছেন তৃতীয় সেরা যৌন আবেদনময় পুরুষের তকমা।

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই গ্রীক দেবতাদের মতো অনিন্দ্য দেহসৌষ্ঠব ও সুন্দর মুখশ্রীর জন্য প্রশংসিত হয়ে আসছেন হৃতিক ।কিছুদিন আগেই ব্র্যাড পিট ও হিউ জ্যাকম্যানের মতো তারকাদের পেছনে ফেলে বিশ্বের তৃতীয় সেরা যৌনাবেদনময় পুরুষের খেতাব জিতে নিয়েছিলেন তিনি।