নাটকে তিন চরিত্রে মিলন
অভিনেতা আনিসুর রহমান মিলন এবার এক নাটকে তিনটি চরিত্রে অভিনয় করলেন। শফিকুর রহমান শান্তনুর রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটির নাম ‘রৌদ্র ঝলক’। ৯ ও ১০ ডিসেম্বর নাটকটির শুটিং হয়েছে ফরিদপুর শহরে। মঙ্গলবার বিকালে গ্লিটজকে জানিয়েছেন আনিসুর রহমান মিলন।
এ নাটকে মিলন একজন জনপ্রিয় লেখকের চরিত্রে অভিনয় করেন। স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো না থাকায় একদিন রাগ করে বাড়ি থেকে বেড়িয়ে যান। পথে গাড়ি বিকল হয়। সে সময় এক সুন্দরী ভক্তের সঙ্গে দেখা হয়ে যায়। মেয়েটি তার অত্যচারী স্বামীর কথা শোনান তাকে। গল্প শুনতে শুনতেই মনের কল্পনায় মিলন একবার মেয়েটির অত্যচারী স্বামীর জায়গায় নিজেকে দাঁড় করায়। আবার একজন মনোচিকিৎসকের বেশেও কল্পনায় নিজেকে আবিষ্কার করেন। এভাবে লেখক, অত্যাচারী স্বামী এবং মনোচিকিৎসকের চরিত্র তিনটি তিনি ফুটিয়ে তোলেন।
ছবি সৌজন্য: আনিসুর রহমান মিলন এর ফেইসবুক অ্যাকাউন্ট এর সৌজন্যে
ছবি সৌজন্য: আনিসুর রহমান মিলন এর ফেইসবুক অ্যাকাউন্ট এর সৌজন্যে
নাটকটিতে মিলনের সহশিল্পী নাদিয়া নদী। বিশেষ দিবসে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক। এক পর্ব ও ধারাবাহিক নাটকে অভিনয়ের পাশাপাশি আনিসুর রহমান মিলন নিয়মিত অভিনয় করছেন চলচ্চিত্রেও। তার অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়।বুলবুল বিশ্বাসের পরিচালিত ‘ রাজনীতি’, সাইফ চন্দনের ‘টার্গেট’ , হাবিবুল ইসলাম হাবিবের ‘ রাত্রির যাত্রী’, ‘তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’উল্লেখযোগ্য।
