২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসবের এক মাসের মাথায় সিনেমায় ফিরবেন কারিনা!

বাচ্চা হওয়ার পর শরীর মুটিয়ে যায়। ধকলটাও কম যায় না। সাধারণত নায়িকারা সন্তান প্রসবের পর বেশ খানিকটা সময় নেন রূপালি পর্দায় ফিরতে। তবে কারিনা কাপুর জানিয়েছেন, প্রসবের এক মাসের মাথায়ই নাকি অভিনয়ে ফিরবেন তিনি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 07:09 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গর্ভবতী অবস্থায় ‘লাক্স গোল্ডেন রোজ এ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গিয়েছিলেন কারিনা। সেখানে উপস্থাপক অর্জুন কাপুর তাকে জিজ্ঞাসা করেন, কবে ‘হাই হিল’ এ  প্রত্যাবর্তন করবেন তিনি। কারিনা উত্তর দেন, “আমি প্রসবের একমাস পরেই ফিরব আগের মতো!”

এ সময়  অর্জুনকে ঠাট্টা করে কারিনা আরও বলেন, “তুমি তো ‘কি অ্যান্ড কা’ তে আমার স্বামী ছিলে। তোমারই উচিত হাই হিলে থাকা, আমার না!”

ডিসেম্বরের শেষের দিকে প্রথম সন্তান প্রসবের কথা রয়েছে কারিনা কাপুর খান-এর। তবে এরই মধ্যে সাইফিনার সন্তানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বলিউড!