২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই রক্তকে তোমরা সম্মান দিও

ঢাকাই ছবির স্বর্ণযুগের অন্যতম নায়ক আকবর হোসেন পাঠান ফারুক ২৫ মার্চ হাজারো মুক্তিকামী বাঙালির মতো ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধের ময়দানে। পরবতীতে ২ নম্বর সেক্টরে খালেদ মোশাররফ-এর নেতৃত্বে যুদ্ধ করেছিলেন ফারুক। ‘সারেং বৌ’ খ্যাত এই অভিনেতার বয়ানে উঠে এলো তার যুদ্ধদিনের স্মৃতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আকবর হোসেন পাঠান ফারুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 06:01 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

ইকবাল হলে সব সময় আমাদের যাওয়া হতো। ওই খান থেকেই প্ল্যান হতো । ইকবাল হলে আর্মস, অ্যামুনেশন ঢুকত। আমরা অন্তত ট্রাই করতাম। কারও সঙ্গে কারও দল বেঁধে না, আর্মস চালানো । এক ধরনের ঘাটিই ছিল ইকবাল হল। নেতৃত্বে বেশিরভাগ থাকতেন প্রয়াত রাজ্জাক ভাই। তাকে দেখেছি সব সময়। যেমন মুন্সীগঞ্জের মহিউদ্দিন , আমার বন্ধু, আমার ভাই। তাকে দেখেছি। এখানে দেখেছি ফিরুকে। ফিরু সাহেব। আমার সিনিয়র কিন্তু। কিন্তু তারপরও বড় মজার একটা বন্ধুত্ব আছে। তিনি ছিলেন বরিশালের। ওইদিকে যেমন এলিফ্যান্ট রোডের কিছু লোকজন । এগুলো সবাই মার্কা মারা। পুরনো শহর থেকে যদি বলতে চাই, যেমন এলাহী সাহেব ছিলেন।

যেটা ১৯৬০ থেকে ১৯৭১। আমাদের এখন শুরু হয়েছে একটা গেট টুগেদার করা। সাইফুদ্দিন। আমাদের কাজী ফিরোজ রশীদ।  ভিপি ছিল ছাত্রলীগের। এখন তো জাতীয় পার্টির অনেক বড় নেতা। এরা সবাই কেনো যেন একটা অভিমান করে, আবার অনেকে যখন দেখেছে যে বাঁচার কোনো উপায় নাই। সরে গেছেন নানান কারণে। বেশিরভাগ বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকে বেড়িয়ে গেছেন। বঙ্গবন্ধু যাদের অনেক পছন্দ করতেন। যেমন  জেএসডি,  যেটা জাসদ বলি আমরা। এটার সৃষ্টি হলো। এই ছাত্রলীগ থেকেই। খুব কষ্ট হয় এ কথা গুলো বলতে যে,  তাদের চলে যাওয়া, সরে যাওয়া, ভাঙন সৃষ্টি হওয়া। এগুলো অনেক জিনিস আছে, যেটা  কি না  ক্ষতি করেছে ওই সময় । অনেক ক্ষতি হয়েছে।

৭৫ এ বন্ধবন্ধুকে হত্যা করার পরে আমি তো বলব এটা পলিটিক্যাল কিলিং না। এটা হলো জেলাস, এক। দ্বিতীয় হলো পলিটিক্যাল কিলিংয়ের যে সংজ্ঞা , সেই  সংজ্ঞাকে এগুলোর মধ্যে নিয়ে এসেছে। পাকিস্তান আছে। রাজাকার, আলবদর, আল শামস আছে, যুদ্ধাপরাধীরা আছে। নন বেঙ্গলি আছে, যারা আমাদের মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি এইসব এবং তলাবিহীন ঝুড়ি যারা বলেছেন, তারা। সেভেন ফ্লিট। যারা বে অব বেঙ্গলে ঢুকিয়ে দিয়েছিলেন, তারা। ওপেন সিক্রেট। এই সবার মিলিত চক্রান্তে আমার বন্ধবন্ধু ট্র্যাপড হয়ে গেছেন।

বঙ্গবন্ধু ছিলেন একটি ছোট্র শিশু, তার যে হৃদয়টা  থাকে । সেই হৃদয়ের মতো  একটা হৃদয় ছিল তার। যে হৃদয় সবাইকে বিশ্বাস করে। তা না হলে ৩২ এ ঘুমাতে যেতেন না। চারদিকে যখন প্রেসিডেন্টদের মারা হচ্ছে। এগুলো দেখার পর , শোনার পর, ফিদেল কাস্ত্রো তার ইন্টেলিজেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুকে সাবধানে থাকতে বলেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু সাবধানে থাকেন নাই। তার চিন্তাটা ছিল একটাই যে, আমাকে হত্যা করতে যদি কেউ চায়। মেরে ফেলুক। এই বাঙালি কোনোদিন আমাকে হত্যা করতে  পারবে না। কারণ যে বাঙালি তার বুকের রক্ত দিয়ে আমাকে একটা দেশ দিয়েছে হাতে তুলে। বাঙালির কর্তব্য বাঙালি করেছে। বঙ্গবন্ধু তখন ঘরটা সাজাবে। তখন সাজানোর আগেই তো তাকে মেরে ফেলা হলো। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, যেটা করতে চেয়েছিলেন । আমার কেনো জানি মনে হয়, যদি দশটা বছর তিনি পেতেন, তাহলে ওই একটা ইয়ের কথা বলে যে মানুষ এখন  ক্ষুধার্ত থাকে না,  এটার হার অনেক কমে যেত। থাকতই না। এইসব কিছু মিলিয়েই মুক্তিযুদ্ধ। যে কারণে যুদ্ধ হলো। শিক্ষা , সন্ত্রাস ,  সন্ত্রাসবাদ নির্মুল করতে হবে। জনগণের ভেতরে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে হবে। স্বাস্থ্যখাতে উন্নয়ন করতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বঙ্গবন্ধু তার সবচেয়ে মুল্যবান বক্তৃতার মধ্যে শেষ কথাটি কিন্তু আমার মনে হয় আমি বেশ কয়েকবার শুনেছি, উনি বলেছেন সংস্কৃতির মুক্তি চাই। অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমার কেনো জানি মনে হয়, এই যে যুদ্ধটা , এটা জনযুদ্ধ।

Image
ছবি: নয়ন কুমার

ছবি: নয়ন কুমার

যেমন সেক্টর কমান্ডার ম্যাক্সিমাম ছিলেন আমাদের আর্মির লোক। কি কারনে? যে তারা যুদ্ধটা বোঝেন। সেই সঙ্গে ভারত সরকারের একটা সহযোগিতা ছিল। এবং বাংলাদেশ থেকে যারা ছিলেন , যাদেরকে জাতীয় চার নেতা বলা হয়।  আমি তো বলি জাতীয় চার নেতার চাইতে আরও কিছু বলা উচিৎ। এই চারজন নেতা যদি না থাকতেন, তখন মুক্তিযুদ্ধ বন্ধ হয়ে যেত। বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেত। বঙ্গবন্ধুর  আত্মা এই চারজনের ভেতর ঢুকে গিয়েছিল। তা না হলে তারা এতো সাবধান হয়ে স্টেপ নিয়েছেন। খন্দকার মোশতাকের তো সেইখান থেকেই শুরু হয়েছিল বেঈমানি। চিরকালের বেঈমান। সে চিরকাল বঙ্গবন্ধুকে দেখতে পারে নাই।  যে শেখ সাহেব এতো বড় হইব ক্যান। জয়েন্ট সেক্রেটারি ছিলেন তারা দুই জন। বঙ্গবন্ধু এক নম্বর আর খন্দকার মোশতাক দুই নম্বরে।

সবাই বলে নয় মাসে কতো মানুষ মারা গেছে। আমি তো নয় মাস ধরি না, নয়টা মাস ছিল একটা ঘটনাবহুল যুদ্ধের। মানে পুরোপুরি ক্ল্যাইম্যাক্সটা হলো ২৫ শে মার্চ থেকে ডিসেম্বর। অনেক জায়গায় তো ডিসেম্বরের আগেই স্বাধীন হয়ে গেছে। আলটিমেটলি আমরা ধরে নেই, ধরে নেই ১৬ ডিসেম্বরে পরিপূর্ণভাবে আমরা  দেশটাকে স্বাধীন করলাম। কিন্তু এর পরই ওই যে দুষ্টগ্রহ ঢুকে গেলো যে, বঙ্গবন্ধু এসে সবাইকে মেরে ফেলবে। ফিদেল কাস্ত্রো কিন্তু এটা করেছিল। মৌলবাদকে ধ্বংস করার জন্য। এবং চে গুয়েভারা ছিল বলেই এইসব পয়েন্ট গুলো বের করে, যে দেশ স্বাধীন হলে দেশ চালাতে হবে। তুমি স্বাধীনতা এনেছো। তুমি বিপ্লবী, বিপ্লব ঘটিয়েছো । এবং যে লেফট ব্লকের কথা বলা হয় , আসলে ওইভাবে দেখলে কিন্তু চলবেনা। দেশটাকে চালাতে হবে। তখন এই যে রাশিয়াতেও ছিল। লেনিনও করেছিলো। তাদের কাজটা ছিল পরবর্তীকালের জন্য না। আজকের রাশিয়া তো ওই জায়গায় নাই। তারা ডলার বোঝে, পাউন্ড বোঝে। খেলাধুলা বোঝে, আর্ট, কালচার আগে থেকেই বোঝে। কারণ সাংস্কৃতিক বিপ্লব অনেক ভয়াবহ। এটা আস্তে আস্তে মানুষের ব্লাডে ঢুকিয়ে দেয়। যে সাংস্কৃতিক বিপ্লব আমাদের করা উচিৎ জঙ্গিবাদের বিরুদ্ধে। খেলা-ধুলা, গান-বাজনা, বাঙালিপনা-সব থাকবে আধুনিক। কেনো থাকবেনা। সময়ের সঙ্গে সঙ্গে , যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এভাবে আসবে সব কিছু। কিন্তু আলটিমেটলি কি চাই, সুন্দর একটা সংসার। এই সংসারের নাম হলো বাংলাদেশ । সেই সংসারে একটা সুন্দর জিনিস থাকবে। সেই সুন্দর জিনিসটা হলো সোনার বাংলা।

আমি ছোট বেলা থেকে একটা আদর্শ নিয়ে বড় হয়েছি। আজকে যদি আমি না বলি। আমার কিছু যায় আসে না। কিছু মানুষ আছে না, যারা ঠুনকো পলিটিক্স করে। তারা কিন্তু কিছু ভালো অ্যাডভান্টেজ নেয়ার জন্যে যে সরকার থাকে , সেই সরকারের কথা বলে ফেলে। আমাদের কিন্তু এই ধরনের কোনো  কিছু নাই। আমরা যেটা সঠিক, যেটা সুন্দর, যেটা সত্য সেটা বলে থাকি। যেমন আমরা বঙ্গবন্ধুর কথা বলি। আসলে বঙ্গবন্ধুর কাছে গিয়েছি আট বছর বয়সে। বঙ্গবন্ধু বাচ্চাদের পছন্দ করতেন, আদর করতেন। এইভাবেই বেড়ে ওঠা।  ছয় দফা আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া। তারপর আগরতলা ষড়যন্ত্র মামলা। এইগুলি চলে আসে যে। স্বাধীনতার মুল মন্ত্রগুলো , এই গুলোই। ঘটনাগুলো কি ঘটেছিল। তারপর যেমন ৬৯ এর গণঅভ্যুথান। এগুলো হলো আগের প্রস্তুতি। তারপর ৭০ এর  ইলেকশন। ৭০ এর ইলেকশনটা একটা টার্নিং পয়েন্ট। আমাদের জীবনে তো অনেক কিছু ঘটে গেছে , যেটা ইতিহাস বাংলাদেশের । আমার মনে হয় যখনই ১৬ ডিসেম্বর আসে  আমরা প্রায়ই দেখে থাকি এবং আমরা আশা করি যে হয়তো কেউ কিছু জিজ্ঞেস করতে পারে। আমি যেমন ইদানীং যেটা অ্যাভয়েড করি। বলতে চাই না। আবার মনে করি যে, কিছু বলি। আবার কিছু অ্যাভয়েড করতে চাই অনেক সময় সময়। ভালো লাগেনা বলতে। বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে আসছি যে, কাকে কি বলতেছি। কে শোনে।  এই যে আমাদের বলাটা কিন্তু নতুন জেনারেশনের জন্যে। কেউ যদি মনে করে আজকে যে নতুন জেনারেশনের বাইরে কাউকে শোনানোর জন্যে। এতো শখ নাই। অনেকে ভাবে , অনেকে বলে, অনেকে বলে থাকেন। যারা যুদ্ধের সঙ্গে ইনভলব ছিলেন, অনেকেই আছেন। যেমন যুদ্ধের সময় ওপারে পৌনে দুই কোটি লোক গিয়েছিল। কিন্তু ওপার পৌনে দুই কোটি লোক গেলেই যে দেশ স্বাধীন হয়ে গেছে, এইটা কিন্তু ঠিক না।

আমরা যারা কাজ করেছি ফিল্ডে,তারাই যে সব কিছু করেছি-তাও ঠিক না।  আজকে এতো বছর পরে কিছুটা সঠিক কথা চলে আসা উচিৎ। এই দেশে যখন মুক্তিযুদ্ধের ব্যাপারটা চলে আসে, জিনিসটা চলে আসে কিন্তু ওই সেভেনটির ইলেকশন। ইলেকশন হলো। আমরা জানি যে দেশ আমরা শাসন করব। আমাদের নেতা শাসন করবেন। মানে বাঙালি জাতি শাসন করবে। বঙ্গবন্ধু মানেই তো বাঙালি জাতি ছিলো। যখন দেখল যে এরা নানান রকম টালবাহানা করছে, দিবে না। তখন এসে যে অনুভুতি হলো , মানুষ তীর্থের কাকের মতো দাঁড়ায়ে থাকত , বসে থাকতো যে,  কখন বঙ্গবন্ধু বেড়িয়ে আসবেন। অলোচনা হচ্ছে। তারপর সবাই দাঁড়ায়ে থাকত যে নেতা কি বলেন। দেখতো যে নেতার মুখটা একটু কালো দেখা যেতো। এক সময় তো মানুষ বুঝতে পারলেন যে, এই সময়টা সময় ক্ষেপণ করা হয়েছে। আলটিমেটলি বঙ্গবন্ধু বুঝতে পারলেন এবং ৭ই মার্চের বক্তৃতায় স্পষ্ট ভাষায় ঘোষনা দিয়ে দিলেন। অনেকে বলেন যে , ২৬ মার্চ সকালে ইপিআর এর ওয়ারল্যাসের মাধ্যমে স্বাধীনতার ঘোষনা দিয়েছেন, এটা হলো সেকেন্ড। কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি বলব, ৭ ই মার্চ স্বাধীনতার ঘোষনা দিবস বলা যায়।

Image
ছবি: নয়ন কুমার

ছবি: নয়ন কুমার

আমাদের যে যুদ্ধের প্রারম্ভটা , যেটা আমরা শুরু করি। আমরা যুদ্ধের যে ইতিহাস, এর সঙ্গে আমরা জড়িয়ে যাই। বলতে থাকি, তাহলে বলতে হয় ডিসেম্বরে ইলেকশন হয়। ইলেকশনের পর থেকেই। অনেকে এগুলোর কিন্তু খোঁজ খবরও রাখে না। তখন বাংলা ভাষা, উর্দু ভাষা। বাঙালি এবং ননবেঙ্গলিদের মধ্যে একটা যুদ্ধ চলছিলো। এই যুদ্ধ কিন্তু রিয়েল যুদ্ধ। যেমন মিরপুর এরিয়ায় কোনো বাঙালিকে পেলে তার আর খোঁজ পাওয়া যেত না। এরপর জানুয়ারি গেল, প্রসেশন হলো, গুলি হতো। আবার ফেব্রুয়ারিতে প্রসেশন হলো গুলি হতো। মার্চ আসল। মার্চের ১ তারিখে তো সমস্ত কিছু বন্ধই করে দিলো। এই যে যুদ্ধের গতি বাড়ছে, এটা বাদ দিয়ে কিন্তু কথা বলা যায় না। এখান থেকে কিন্তু ৭ই মার্চ , বন্ধবন্ধু হরতাল টরতাল, ভাতে মারব, পানিতে মারব। অনেক রকম ঘটনা ঘটিয়ে দিলেন তিনি এবং তার কথা মতোই সমস্ত দেশ চলতো। আমরা যারা , আমাদেরকে তিনি তৈরি করেছেন বন্ধবন্ধু ।  আসল ফ্রিডম ফাইটার কাকে বলে, তিনি নিজের হাতে তৈরি করেছেন। এই যে নিজের হাতে তৈরি করেছেন এই লোকগুলো।  এমন লোক  ছিলেন , যেমন যদি আমি আজকে স্পার্টাকাসের কথা বলি । যেমন জিজ্ঞেস করেছে যে, স্পার্টাকাস কে। তখন যখন স্পার্টাকাস দাড়িয়েছে, দাড়িয়ে বলবে যে আমি স্পার্টাকাস। যেমন তার যে অনুসারী তারা একের পর এক বলা শুরু করল ‘আই অ্যাম অ্যাজ স্পার্টাকাস’, ‘ অ্যাই অ্যাম অ্যাজ স্পার্টাকাস’। মানে সবাই স্পার্টাকাস। স্পার্টাকাস যেটা চেয়েছে যে,  আমি আমার দেশ চাই।  অন্যায়ের বিরুদ্ধে আমি লড়তে চাই। অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না। যাদেরকে নিয়ে উনি দল বাঁধলেন, তারা সবাই কিন্তু স্পার্টাকাস হয়ে গিয়েছিলেন।

আমাকে যদি কেউ এখন জিজ্ঞেস করে যে ওই সময় আমরা বঙ্গবন্ধুর দ্বারা তৈরি। আমাদেরকে উনি এমনভাবে তৈরি করেছেন যে আমরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। যখনই আমরা এই স্লোগানটা দেই তখনই আমাদের কাছে মনে হতো আমরা সবাই বঙ্গবন্ধু। কারণ বঙ্গবন্ধুর ভেতরের ফিলিংসটা যদি এই ছেলেগুলো না নিতে পারতো, তাহলে কিন্তু ওইভাবে কাজ করতে পারতো না। 

২৫শে মার্চের রাতে আমাদের মুল যুদ্ধটা শুরু হয়। আমাদের কিছু কিছু ট্রেনিং আমরা আগে থেকেই পেয়েছি। আর্মি এবং রেগুলার চাকরিতে যারা ছিলেন , তাদের খুব বেশি একটা সাপোর্ট পেয়েছি বলে আমার মনে হয় না। এটা অনেক সিক্রেট ব্যাপারও ছিলো। রিটায়ায় আর্মি যারা ছিল ওই সময় , তারা অন্তর দিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে।

২৫ শে মার্চে আমার এক বন্ধু নাদের। সে এসে আমাকে ব্রিফ করে গেলো যে , দেখ আজকে কিন্তু ২৫ শে মার্চ। আমি বললাম , তো কি, হয়েছে টা কি। যা হওয়ার তা তো হচ্ছেই। চারিদিকে যুদ্ধাংদেহী ভাব দাঁড়ায়ে গেছে । তখন আমাদের চাওয়া ছিলো আমাদের ক্ষমতা দাও।  ওই বয়সে এতো কিছু ভাববার মতো ক্ষমতাও ছিলো না। তখন বুঝতাম বঙ্গবন্ধু এই বলেছেন , এই করতে হবে। তারপর বঙ্গবন্ধু যে ছয় দফা দিয়েছিলেন, এই ছয় দফা হলো এক দফা। এই ছয় দফার মধ্যে যা আছে, এই স্ট্রেট ওয়ে হলো স্বাধীনতা। তখনকার অবস্থা  আর এখনকার অবস্থার মধ্যে  তো অনেক তফাৎ।

দু:খ লাগে যে, মানুষ কি করে এতো অমানুষ হয়ে যায়। এবং যে কারণে আমি মনে করি যে এর কাউন্টার হয়েছে কিন্তু রিভেঞ্জটা হয় নাই। একটি আর্মিকেও এ দেশ থেকে ছাড়া  উচিৎ ছিল না।তাদের জেল দিতে হতো যাবজ্জীবন। জেল খাটতে হতো তাদের।

আমি এখনও ভাবি যে, সবই ভালো লাগে আমার কাছে। ইন্ডিয়ান সাপোর্ট না হলে আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। ইন্দিরা গান্ধীর সহযোগিতা না থাকলে কখনো এদেশ স্বাধীন করা সম্ভব হতো না। আজকে যদিও মৌলবাদী বা জঙ্গিবাদী যারা , এরা তো তখন থেকেই আছে। স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই তো তারা আমাদের বিপক্ষে। এই যে বিপক্ষে, এই যে দুর্গন্ধ, এই যে ময়লা। যেটা পরিস্কার করতে পারে নাই আমাদের নেতারা । কারণ নেতাদের ভেতরে প্রেম ছিল। উনারা যদি এটা না করে আমাদের হাতে ছেড়ে দিত তখন, তাহলে আজকে এই গুলশানের আর্টিজান বা শোলাকিয়া বা হিন্দু মন্দিরে একজন হিন্দু পুরোহিতকে হত্যা করা বা ক্রিস্টিয়ানদের গির্জায় একজন ফাদারকে হত্যা করা বা বুদ্ধর  অনুসারি যারা , ইভেন মুসলমান-তাদেরকেও হত্যা করা হয়েছে। তা হলে এরা কারা? এদের কোনো ধর্ম নেই। এরা হলো জঙ্গিবাদী। কিছু মানুষ তাদের ব্রেন ওয়াশ করে তাদের স্বার্থসিদ্ধির জন্য পলিটিক্যালি তাদেরকে ব্যবহার করছে। এটা কোনোভাইে গ্রহণযোগ্য হতে পারে না ।

আমরাও মনে হয় কিছু জায়গায় ফেইল করি। এই সমাজের জন্য যে কথা বলা , স্বাধীনতা যুদ্ধের কথা বলা ।  রিয়েল সেন্স দিয়ে বলতে পারি, আমরা বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। এই রক্তকে তোমরা সম্মান দিয়ো রে ভাই। এই রক্তকে বৃথা যেতে দিওনা। এই রক্তের কথা আগে জানো, যুদ্ধের কথাটা জানো । বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসের কথা তোমরা আগে শোনো। দু:খ লাগে যে মুক্তিযোদ্ধাদের নিয়ে লিস্ট হয়, সার্টিফিকেটের কথা বলে। আরে ভাই , তুমি যুদ্ধ করছো , নাকি সার্টিফিকেট ইস্যু করতে গেছিলা। আজকে দাঁড়িয়ে স্পষ্ট করে বলে দেয়া যায়, কারা মুক্তিযুদ্ধ করেছে। এই চেহারাগুলোকে আগে  স্বীকৃতি দেন, এই চেহারা কোনোদিন  স্বীকৃতি চায়ও না। তারা এগুলোর ধারও ধারেনা। কারণ  এই ডিসেম্বর মাসেই তাদের মন ভেঙে দেয়া হয়েছে। এই কথাটা কেউ বলতে পারবেনা। আমি আজ বলে দেই। ১৬ ডিসেম্বর থেকে এটা কথা চারদিকে ছড়িয়ে গিয়েছিলো, সে কথাটা হলো কানে কানে। বাতাসে বাতাসে। প্রতিটি মুক্তিযোদ্ধার কানে তৈরি করে দিয়ে বলা হয়েছে , যেন কেউ বলছে , তোরা যে মুক্তিযুদ্ধ করেছিস, তোরা কেউ বাঁচতে পারবি না। বঙ্গবন্ধু দেশে এসেই সমস্ত মুক্তিযোদ্ধাদের হত্যা করে ফেলবে। এই যে প্রপাগাণ্ডা , যে কারণে বহু মুক্তিযোদ্ধা কিন্তু নীরবে অন্ধকারে চলে গেছে। এটা আজকে কার মনে আছে আমি জানি না। বহু বীর আছে, তাকিয়ে দেখে , কথা বলে না। এই বীরদের কি করবেন। আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন। তাদেরকে মাসে মাসে ভাতা দেওয়া হয়।

বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বহু পঙ্গু মুক্তিযোদ্ধা, তাদের খাবার জুটত না। তারা জানত কারা কারা কথা বলে । তাদেরকে হিসাবে এনে মাসে মাসে টাকা দিতে হতো। আমি ভাবি, আমার ভাইদের দিচ্ছি। কিন্তু সরকার যখন দেয়, বড়ো খাটো লাগে রে ভাই। মনে হয় কামলাগিরি করলাম আর কি আমরা! কামলাগিরি করার কারণেই টাকাটা দেয়া হয়, এবং সার্টিফিকেট দেখিয়ে টাকাটা নিয়ে আসতে হয়। তখন যে প্রপাগাণ্ডাগুলো হয়েছে, এর জন্য অনেকেই সরে গিয়েছে। একটা দল বঙ্গবন্ধুর সঙ্গে বেয়াদবি করেছে। মানে স্বাধীনতার এই যে জিনিসগুলো, সুফল আসতে যে দেরি হচ্ছে। বর্তমান সরকার কিন্তু আমরা যে কারণে দেশ স্বাধীন করেছিলাম। তার যে স্বপ্ন।  সেদিকে যাওয়ার চেষ্টা করছে। চেষ্টা করছে। কতটুকু যেতে পারবে জানি না।

আমরা যাকে ভালোবাসি, তাকে ভালোইবাসি। দেনা-পাওনার কথা তো চলে আসে রে ভাই। কি পেলাম, কি দিলাম, কি হলো। দেশের অবস্থা যদি উল্টা পাল্টা কিছু দেখি, আমি মনে করি কারও কষ্ট পাওয়ার কিছু নাই।  আমাদের রাইট আছে কথা বলার। আমরা বলতে পারি, হচ্ছে টা কি?

লেখক : বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা

অনুলিখন : সোহেল আহসান