২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়ার চুমুই সেরা: অর্জুন

নায়িকাদের সঙ্গে তার চুমুর দৃশ্য থাকে প্রায় সব সিনেমাতেই। পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাডুকোণ, কারিনা কাপুর; অর্জুন কাপুর-এর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করা নায়িকাদের তালিকাটা বেশ বড়ই। এবার আরজুন জানালেন, আলিয়াই নাকি চুম্বনে সবচেয়ে বেশি পারদর্শী!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 05:31 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

টাইমস অফ ইন্ডিয়া জানায়,  সম্প্রতি নেহা ধুপিয়ার অনুষ্ঠান ‘নো ফিল্টার নেহা’তে এসেছিলেন অর্জুন। সেখানে কথা প্রসঙ্গে নেহা জিগাসা করেন, কোন নায়িকার সঙ্গে চুমুর অভিজ্ঞতা সবচেয়ে ভালো তার? অর্জুন অবশ্য উত্তরটি দিতে বেশ ইতস্তত বোধ করছিলেন! তবে নেহার চাপাচাপিতে শেষ পর্যন্ত বলেই বসলেন, চুমুতে আলিয়া ভাটই অন্য সবার চেয়ে সেরা!

পরে অবশ্য ব্যাখ্যাও করেছেন তার কারণ। তিনি বলেন, “পর্দায় আমার প্রথম চুমু ছিল পরিণীতির সঙ্গে। কিন্তু ওই দৃশ্যে আমি আসলে ওর চরিত্রটিকে ধোঁকা দিচ্ছিলাম। তাই ব্যাপারটা বেশ পাশবিক ছিল। তাছাড়া আমি বেশ নার্ভাসও ছিলাম। তবে আলিয়ার সঙ্গে চুমুর ব্যাপারটি ছিল অন্যরকম। এখানে আমার আর আলিয়ার- দুই চরিত্রের মধ্যেই প্রেম ছিল, তাই বেশ কোমল আর মধুর ছিল চুমুটি।”

আলিয়ার সঙ্গে ‘টু স্টেটস’ সিনেমাতে দারুণ রোমান্স করেছিলেন অর্জুন। চুমুর পাশাপাশি ঘনিষ্ঠ অনেকগুলো দৃশ্যও ছিল। দুজনকে মানিয়েছিলও দারুণ। তাই হয়তো আলিয়ার নামটাই নিয়েছেন!