২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানিদের সঙ্গে কাজ নয়, প্রতিশ্রুতি শাহরুখের

সামনেই মুক্তি পাবে শাহুরখ খান অভিনীত ‘রইস’ সিনেমাটি। এতে শাহরুখের বিপরীতে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। তবে ভবিষ্যতে আর কখনো কোনো পাকিস্তানি তারকার সঙ্গে কাজ করবেন না, এমন প্রতিজ্ঞাই করলেন শাহরুখ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 05:48 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

কাশ্মিরে ভারতীয় সেনাদের উপর পাকিস্তানি জঙ্গি হামলার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল দুই দেশের মধ্যে। এর প্রভাব পড়ে দুই দেশের বিনোদন জগতেও। যার জের ধরে পাকিস্তানি তারকাদের ভারতীয় সিনেমায় অংশ নেওয়াকে নিষিদ্ধ ঘোষণা করে উগ্রপন্থি দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এই তালিকায় আছেন মাহিরা খানও।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১১ ডিসেম্বর মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র (এমএনএস) প্রধান রাজ থ্যাকারের সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে কথা বলেছেন শাহরুখ খান। সে সময় শাহরুখ থ্যাকারেকে বলেছেন, ভবিষ্যতে কখনোই কোনো পাকিস্তানি তারকার সঙ্গে অভিনয় করবেন না তিনি। এমনকি ‘রইস’ এর প্রচারণার জন্য পাকিস্তান থেকে মাহিরা খানকেও নাকি আনা হবে না।

এমএনএস এর আগেই জানিয়েছিলো, ‘রইস’ এর প্রদর্শনে কোনো বাধা দেবে না তারা। এমনকি ছবি থেকে মাহিরা খানের অংশও বাদ দিতে হবে না। তবে তাদের দাবি ছিলো, ভবিষ্যতে পাকিস্তানের কারো সঙ্গে কাজ করবেন না- এমন প্রতিজ্ঞা করতে হবে ছবির কলাকুশলিদের। তারই ধারাবাহিকতায় এমন সিদ্ধান্ত নিলেন কিং খান শাহরুখ।

শুধু শাহরুখ খানই নন, এর আগে নির্মাতা কারান জোহারকেও দিতে হছিলো এমন শপথ। বিনিময়ে ‘অ্যাই দিল হ্যায় মিুশকিল’ ছবিটি নির্বিঘ্নে সিনেমা হলে মুক্তি দিতে রাজি হয়েছিলো এমএনএস।