এশিয়ার সবচেয়ে যৌন আবেদনময়ী নারী দিপিকা
তার রূপে মুগ্ধ গোটা ভারত। দেশের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন। এবার দিপিকা পাডুকোন-এর মুকুটে যুক্ত হলও আরেকটি পালক। প্রথমবারের মতো এশিয়ার সবচেয়ে যৌনাবেদনময়ী নারীর খেতাব জিতলেন তিনি। হারিয়েছেন গতবারের শীর্ষে থাকা প্রিয়াঙ্কা চোপড়াকে।
ব্রিটেনের ইস্টার্ন আই পত্রিকা প্রতি বছর যৌনাবেদনময়ী নারীদের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকাতেই এবছর শীর্ষে উঠে এসেছেন দিপিকা।
কিছুদিন আগে ‘ট্রিপল এক্সঃ জ্যান্ডার কেইজ’ সিনেমাতে কাজ করা দিপিকা যৌনাবেদনময়ী হওয়া নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, “যৌনাবেদনময়ী হওয়া আমার কাছে ভিন্ন বিষয়, এটা আমার মুখে হাসি ফোটায়। আমার মতে এটা শুধু শারীরিক বিষয় নয়। আমি যেমন, তাতে স্বাচ্ছন্দ্যবোধ করাটাই আমার কাছে আবেদনময়।”
৫৩ বছর বয়সী নিতা আম্বানি আছেন ৩২ তম স্থানে, তিনিই সবচেয়ে বেশি বয়সের নারী এই তালিকার। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হওয়া এই তালিকার ১৩ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি সম্পাদকের মতামতে এখানে স্থান করে নিয়েছেন।
