২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ে আহত রজনীকান্ত!

শুরু হয়েছে শঙ্কর পরিচালিত ব্যয়বহুল সিনেমা ‘টু’-এর শুটিং। সিনেমার প্রধান অভিনেতা রজনীকান্ত আহত হয়েছেন এই শুটিংয়ে অংশ নিতে গিয়ে। শনিবার বিকেলে ঘটেছে এই দুর্ঘটনা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 05:43 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

সুত্র জানায়, তিনি পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন।

সিনেমার শুটিং ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, “সিনেমার গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে রজনীকান্ত পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছেন। তাকে সাথে সাথেই চেত্তিনাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় আধা ঘণ্টার মতো তাঁর চিকিৎসা চলে, এরপর তাকে বাড়িতে নেওয়া হয়।”

যদিও বিভিন্ন সূত্র থেকে বলা হয়েছে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। রজনীর ম্যানেজার রিয়াজ আহমেদ-এর এক ভিডিওতে দেখা যায়, রজনীকান্ত হাত নেড়ে জনতাকে সম্ভাষণ জানাচ্ছেন।

শঙ্কর পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করবেন আকশায় কুমার, এমি জ্যাকসন, সুধাংশু পাণ্ডে এবং আদিল হোসেন। সিনেমাটির বাজেট প্রায় ৪০০ কোটি রুপি।